ঢাবি কর্মচারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

২৭ ডিসেম্বর ২০২২, ১০:১৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১০ PM

© টিডিসি ফটো

ঢাবি কর্মচারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ভোট গ্রহণ সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অব্যাহত ছিলো। উক্ত নির্বাচনের বিজয়ী প্রার্থীরা ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
 
এই নির্বাচনে দুই প্যানেলে মোট ৫০জন প্রার্থী অংশগ্রহণ করছে। এছাড়া একজন সভাপতি প্রার্থী হিসেবে স্বতন্ত্র নির্বাচন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির মোট ভোটার সংখ্যা ৮৫০ জন। নির্বাচনে দুই পরিষদে ১৫টি পদে মোট ৫০ জন প্রার্থী অংশগ্রহণ করেছে।

আরও পড়ুন: স্থায়ী সনদ ছাড়াই চলছে নর্থ সাউথ-ব্র্যাকসহ ৪৬ বিশ্ববিদ্যালয়

নির্বাচনের সভাপতি পদে ৩ জন, সাধারণ-সম্পাদক পদে ২ জন, সহ-সভাপতি পদে ৪ জন, যুগ্ম-সম্পাদক পদে ৪ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, সাংগঠনিক-সম্পাদক পদে ২ জন, সমাজ-কল্যাণ ও সাংস্কৃতিক-সম্পাদক পদে ২ জন, ক্রিয়া-সম্পাদক পদে ২ জন, প্রচার-সম্পাদক পদে ২ জন, দপ্তর-সম্পাদক পদে ২ জন, পরিবহন সম্পাদক পদে ২ জন, মহিলা-সম্পাদিকা পদে ২ জন ও সদস্য পদে ২২ জন নির্বাচনে অংশগ্রহণ করেছে।

এছাড়াও সারোয়ার-রুহুল পরিষদে সভাপতি প্রার্থী হিসেবে শেখ মোহাম্মদ সারোয়ার মোর্শেদ, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম, সহ-সভাপতি বেলায়েত হোসেন, যুগ্ম-সম্পাদক আবুল হাশেম, যুগ্ম-সম্পাদক শেখ রেজোয়ান আহমেদ, কোষাধক্ষ মোঃ মাসুদুল ইসলাম, সাংগঠনিক-সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সমাজ ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আজম খান, ক্রিয়া-সম্পাদক মোঃ ফিরোজ শাহ, প্রচার-সম্পাদক মোঃ নাজমুল হক, দপ্তর-সম্পাদক আমিনুল ইসলাম, পরিবহন-সম্পাদক সরোজিৎ কুমার বিশ্বাস, মহিলা-সম্পাদিকা মাকসুদা আক্তার ও সদস্য- পদে মোঃ আবু ইউসুফ সহ ১১জন প্রার্থী সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করেছে।
 
সোহেল-মুজিবুল পরিষদে সভাপতি হিসেবে মোঃ সোহেল রানা, সাধারণ-সম্পাদক মোঃ মজিবুল হক, সহ-সভাপতি আ. ন. ম. এহছানুল মালিকী, সহ-সভাপতি মোঃ ওয়াজেদ আলী, যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসাইন, যুগ্ম সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন (সবুজ), কোষাধক্ষ মোহাম্মদ সায়েম খান, সাংগঠনিক-সম্পাদক শ্রী চন্দন কুমার, সমাজ-কল্যাণ ও সাংস্কৃতিক-সম্পাদক সুনিল কুমার দে, ক্রিয়া-সম্পাদক মোঃ আব্দুল করিম খোকন, দপ্তর-সম্পাদক বাবুল আহমেদ, পরিবহন-সম্পাদক মোঃ ফারুক হোসেন, মহিলা-সম্পাদিকা পাপিয়া আক্তার ও সদস্য- পদে আব্দুর রাজ্জাক শেখ সহ ১১ জন নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছে।

একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে নির্বাচন করছেন মোহাম্মদ ওয়ালিউল্লা। এ সময় প্রার্থীরা বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা আজকের এই নির্বাচনকে খুবই উৎসাহের মাধ্যমে উপভোগ করছি। আমরা সবাই ভাই ভাই। যেই জয়ী হোক না কেন, তাঁর সঙ্গে যুক্ত হয়ে এই সমিতির উন্নয়নে কাজ করে যাবো।
 
প্রার্থীদের উদ্দেশ্যে ভোটাররা বলেন, নির্বাচনে অনেক প্রার্থী দাঁড়ায়, তবে সবাইকে তো জয়ী করা সম্ভব না। যেই জয়ী হবে, সে সবাইকে নিয়ে মিলেমিশে ঢাকা বিশ্ববিদ্যালয় তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতির উন্নয়নে কাজ করবে। ভোটারদের সুবিধা-অসুবিধা, সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।
 
প্রধান নির্বাচন কমিশনার বলেন, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই। প্রার্থীরা আচরণ বিধি মেনে ভোটারদের কাছে ভোট চাইছে। কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। ভোটাররা সুষ্ঠ ভাবে লাইনে দাড়িয়ে, নিয়ম মেনে, ভোট দিচ্ছে।
 
তিনি আরও বলেন, নির্বাচনকে সুষ্ঠ করতে ও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এবং শৃঙ্খলা বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা  তৎতপর ছিলেন।

ট্যাগ: ঢাবি
চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী ওমর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
  • ১৩ আগস্ট ২০২৬
রাজশাহী আইএইচটির অধ্যক্ষ ডা. ওয়াসি পারভেজ
  • ১৩ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরাম…
  • ১৩ আগস্ট ২০২৬
অনিশ্চয়তার মুখে বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন, রাবি ছাত্রদল নেত…
  • ১৩ আগস্ট ২০২৬
ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
  • ১৩ আগস্ট ২০২৬
‘ব্যাটে লেগেছিল, টেকনোলজি বাঁচিয়ে দিয়েছে’, স্বীকারোক্তি স্ম…
  • ১৩ আগস্ট ২০২৬