ঢাবি ডিবেটিং সোসাইটির নতুন নেতৃত্বে মাসুম ও ফুয়াদ

২৬ ডিসেম্বর ২০২২, ০৬:২৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১১ PM
সভাপতি ও সাধারণ সম্পাদক

সভাপতি ও সাধারণ সম্পাদক © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির ২০২২-২৩ সেশনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. মাহবুবুর রহমান মাসুম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফুয়াদ হোসেন।

সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে ভোট শুরু হয়ে সকাল ১০ টায় শেষ হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলের বিতর্ক সংগঠনের থেকে ১৭ জন ভোটার ছিলেন।

আরও পড়ুন: পবিপ্রবিতে ছাত্রলীগের সংঘর্ষ: মামলার আসামি শিক্ষার্থীসহ ৫০ জন

উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির চিফ মডারেটর মাহবুবা নাসরীন এবং পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির মডারেটর তাওহিদা জাহান।

নির্বাচন শেষে দুপুরে ফলাফল ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সদ্য সাবেক সভাপতি‌ এবং নির্বাচন কমিশনার শেখ মো. আরমান। 

নবনির্বাচিত সভাপতি মো. মাহবুবুর রহমান মাসুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের ছাত্র এবং বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক‌ ছিলেন।

অন্যদিকে সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৭-১৮ সেশনের ছাত্র এবং হাজী মুহম্মদ মুহসীন হল ডিবেটিং ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর নির্বাচনের মাধ্যমে সভাপতি এবং সাধারণ নির্বাচিত করা হয়।

ট্যাগ: ঢাবি
ডা. খালেদুজ্জামানের অ্যাম্বুলেন্স, ক্রেডিটবাজি ও শিবির-আম্ম…
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের শিক্ষকদের বেতন পেতে দেরি, কারণ জানাল মাউশি
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় দলে কি খেলবেন রোনালদো, বাড়ছে রহস্য
  • ০১ অক্টোবর ২০২৬
আইনি ব্যবস্থা ছাড়া এমপির পদত্যাগ সেইফ এক্সিটের প্রচেষ্টা
  • ০১ অক্টোবর ২০২৬
বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ০১ অক্টোবর ২০২৬
মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬