ছাত্রীদের কান-মুখ দেখানো বাধ্যতামূলক নোটিশ

ভিসি বরাবর স্মারকলিপি, সমাধানের আশ্বাস

২৬ ডিসেম্বর ২০২২, ০৫:৩৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১১ PM

© টিডিসি ফটো

বাংলা বিভাগ কর্তৃক পরীক্ষা চলাকালীন কানসহ মুখমণ্ডল খোলা রাখার প্রজ্ঞাপনের প্রতিবাদে মানববন্ধন ও ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। আজ সোমবার (২৬ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুপারে অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধন কর্মসূচির পরে ৫ দফা দাবি সম্বলিত এই স্মারকলিপি ঢাবি ভিসি অধ্যাপক ড মো আখতারুজ্জামানের কাছে প্রেরণ করেন বিভিন্ন বিভাগে অধ্যয়নরত নারী শিক্ষার্থীরা।

আরও পড়ুন: প্রেজেন্টেশন-পরীক্ষায় ছাত্রীরা মুখ না দেখালে ব্যবস্থা নেবে বাংলা বিভাগ

এসময় শিক্ষার্থীরা বলেন, আমাদের এক বোনের সাথে যে এ ধরনের ঘটনা ঘটেছে তা নয়। অনেকের সাথে এ ধরনের ঘটে। কিন্তু কেউ প্রতিবাদ করে না। এটি ধর্মীয় স্বাধীনতায় আঘাত। এর মধ্যমে ধর্মীয় স্বাধীনতা ক্ষুন্ন করা হয়েছে বলে আমরা মনে করি। বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ দেশ। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মের স্বাধীনতা কেন থাকবে না।

তারা আরও বলেন, এটি হিজাব বিদ্বেষী সিদ্ধান্ত ছাড়া কিছু নয়। এর কারণে মুসলিম নারীরা ঝরে পড়বে। কারণ, একজন প্রকৃত মুসলিম নারীরা কখনো তাদের চেহারা কাউকে দেখায় না। তাই আমরা অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছি।

এসময় ভিসি অধ্যাপক ড মো আখতারুজ্জামান বলেন, আমি বাংলা বিভাগ কর্তৃক এমন নোটিসের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আমি বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে তোমাদের মতের সমর্থন জানাই। আমিও চাই না এই প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে কারো অধিকার ক্ষুন্ন হোক। সবার পূর্ণ স্বাধীনতা রয়েছে স্বাধীন মতো পোষাক পরিধান করার। আমি ২৮ তারিখ পরীক্ষা শুরুর আগেই বাংলা বিভাগের চেয়ারম্যানের সাথে কথা বলে এই বিষয়ের নিষ্পত্তির ব্যবস্থা করবো।

৫ দফা দাবি:

১. বাংলা বিভাগ কর্তৃক পরীক্ষা চলাকালীন কানসহ মুখমণ্ডল দৃশ্যমান রাখা সংক্রান্ত নোটিশ বাতিল করতে হবে। 

২. পরিচয় শনাক্তকরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। অন্যথায় পরীক্ষার পূর্বেই নারী কর্মচারী কিংবা নারী শিক্ষিকার মাধ্যমে আলাদা রুমে হিজাব ও নিকাব পরিহিতাদের পরিচয় শনাক্ত করার ব্যবস্থা চালু করতে হবে।

৩. দ্রুততম সময়ে সকল অনুষদের সকল বিভাগে হিজাব-নিকাব পরিধানকারী শিক্ষার্থীদেরকে হেনস্থা করা বন্ধে নোটিশ প্রদান করতে হবে।

৪. বিভিন্ন সময়ে ক্লাসরুমে, ভাইবা বোর্ডে অথবা পরীক্ষার হলে নিকাব খুলতে বাধ্য করা অথবা কটূক্তির মাধ্যমে নারী শিক্ষার্থীদের শ্লীলতাহানি করার মতো ঘটনাগুলো তদন্তপূর্বক বিচারের ব্যবস্থা করতে হবে।

৫. হিজাব বা নিকাব পরিধানে পূর্ণ স্বাধীনতা দিয়ে বিশ্ববিদ্যালয় বিধিতে ধারা যুক্ত করতে হবে এবং ইতোমধ্যে এ সংক্রান্ত ঘটনায় ঝরে পড়া শিক্ষার্থীদের পূনরায় ফিরিয়ে এনে অথবা ভিন্ন উপায়ে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।

সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াত নেতার প্রশ্ন
  • ১৩ আগস্ট ২০২৬
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফ্রেশম্যান ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৩ আগস্ট ২০২৬
দুপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট, বিকেলে পালাল কিশ…
  • ১৩ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে র‌্যাগিং: নবীন ৪ শিক্ষার্থীকে বিকৃত যৌন অভিনয় ক…
  • ১৩ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় স্বপ্নের মতো দিন বাংলাদেশের
  • ১৩ আগস্ট ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ২১…
  • ১৩ আগস্ট ২০২৬