আলাউদ্দিন তালুকদার শিক্ষাবৃত্তি পেল রাবি শিক্ষার্থীরা

১৯ ডিসেম্বর ২০২২, ০৫:০৭ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
আলাউদ্দিন তালুকদার শিক্ষাবৃত্তি পেল রাবি শিক্ষার্থীরা

আলাউদ্দিন তালুকদার শিক্ষাবৃত্তি পেল রাবি শিক্ষার্থীরা © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের মাঝে আলাউদ্দিন তালুকদার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন গ্রন্থাগারিক মরহুম আলাউদ্দিন তালুকদারের নামে বিভাগের ৪ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৬ শিক্ষার্থীকে শিক্ষা সহায়ক বৃত্তি প্রদান করা হয়।

সোমবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনে প্রধান অতিথি উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম কৃতি শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করেন।

ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের স্নাতক (সম্মান) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রথম স্থান অধিকারীদের আলাউদ্দিন তালুকদার মেধাবৃত্তি এবং স্নাতক (সম্মান) পর্যায়ের শিক্ষার্থীদের আবেদন বিবেচনা করে আলাউদ্দিন তালুকদার শিক্ষা সহায়ক বৃত্তি প্রদান করা হয়।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে স্নাতক করুন কানাডায়

অনুষ্ঠানের প্রধান অতিথি উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম বলেন, মেধার বিকাশে এর স্বীকৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরস্কৃত করার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দেয়ার পাশাপাশি তা অন্যদেরও অনুপ্রাণিত করে। এছাড়া পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা পরবর্তীতে আরও অর্জনে উৎসাহিত হয়। বৃত্তিপ্রাপ্ত এই শিক্ষার্থীরা আগামীতে মেধার উৎকর্ষ সাধনের মাধ্যমে আরও বড় কিছু অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষার্থীদের ন্যায় ও সততার পথ অনুসরণ করে নিষ্ঠার সাথে দেশ ও জাতির জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

বিভাগটির সভাপতি অধ্যাপক এ কে এম ইয়ামিন আলী আকন্দের সভাপতিত্বে বিভাগের শিক্ষক মো. মাহবুবুল ইসলামের সঞ্চালনায় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. ইলিয়াছ হোসেন। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃত্তি দাতা হাসিনা তালুকদার। সেখানে অধ্যাপক মো. খালিদ আলম স্বাগত বক্তব্য ও শিক্ষাবৃত্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. শরিফুল ইসলাম মরহুম আলাউদ্দিন তালুকদারের জীবনালেখ্য উপস্থাপন করেন। 

রাতেই ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১১ এপ্রিল ২০২৬
১১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার পদে কার…
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস সহজ করবে যেসব অ্যাপস
  • ১১ এপ্রিল ২০২৬
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদের যেই হোটেলে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের ‘…
  • ১১ এপ্রিল ২০২৬
close