রাবির দুই নেতার পদ স্থগিত, অন্য দুজনকে শোকজ করলো ছাত্রলীগ

১০ ডিসেম্বর ২০২২, ০৯:৫৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM

ক্যাম্পাসে গাঁজা সেবনকালে আটককৃত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের চার নেতার মধ্যে দুই জনকে দলীয় পদ স্থগিত ও অন্য দুই জনকে শোকজ করা হয়েছে। 

শনিবার (১০ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন: বিএনপিকে প্রতিরোধের ঘোষণা দিয়ে মাঠে ছাত্রলীগ

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক সিদ্ধান্ত মোতাবেক, শৃঙ্খলা ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে যুক্ত থাকায় বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত শহীদ ড. শামসুজ্জোহা হল ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক আরিফ বিন সিদ্দিক ও জিয়া হল ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম এর দলীয় পদ স্থগিত করা হয়েছে এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একই সাথে শের-ই বাংলা হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহানুর রহমান এর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব আগামী ২ কার্যদিবসের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দপ্তর সেলে জমা দিতে নির্দেশ প্রদান করা হয়েছে।

ট্যাগ: রাবি
আমেরিকায় গিয়ে দেশে না ফেরায় ঢাবি অধ্যাপককে অব্যাহতি
  • ১৩ আগস্ট ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের ৫ পদে রদবদল
  • ১৩ আগস্ট ২০২৬
ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে প্রাণ গেল এইচএসসি পরী…
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নিয়ে ডা. খালিদুজ্জামানের পোস্টকে ‘তৃতীয় শ্রেণির …
  • ১৩ আগস্ট ২০২৬
ভাঙ্গুড়ায় ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতার ছেলে আটক
  • ১৩ আগস্ট ২০২৬
উথলী-জাফরগঞ্জ সড়ক যেন মরণফাঁদ, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা
  • ১৩ আগস্ট ২০২৬