ঢাবিতে রোকেয়া দিবস উদযাপন

০৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM

© ছবি : ঢাবি জনসংযোগ

আজ বেগম রোকেয়া দিবস। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছর এদিন সারাদেশে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া হলের উদ্যোগে আজ শুক্রবার (৯ ডিসেম্বর) রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। 

দিবসটি উদযাপন উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে রোকেয়া হল থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশগ্রহণ করেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদা এবং হলের আবাসিক শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। এর আগে উপাচার্য হল প্রাঙ্গণে বেগম রোকেয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। 

আরও পড়ুন: ঢাবিতে ছাত্রদল ঠেকাতে পাহারা, উপস্থিতি কম থাকায় হলের রুমে তালা ছাত্রলীগের

প্রসঙ্গত, ভারতীয় উপমহাদেশের নারী জাগরণের পথিকৃৎ মহীয়সী নারী বেগম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও প্রয়াণ দিবস আজ ৯ ডিসেম্বর। তাই প্রতিবছর ৯ ডিসেম্বর দিনটিকে রোকেয়া দিবস হিসেবে পালন করা হয়।

বাংলার নারী জাগরণের স্বপ্নদ্রষ্টা বেগম রোকেয়া। তার স্বপ্ন ছিল সমাজে নারী-পুরুষ সমান মর্যাদা আর অধিকার নিয়ে বাঁচবে। সারা জীবন তিনি তার সেই স্বপ্নের কথা বলে গেছেন, লিখে গেছেন তার গল্প-উপন্যাস-প্রবন্ধগুলোতে। যা আজও দিকনির্দেশনা হিসেবে সামনে রয়েছে। বেগম রোকেয়ার জীবন আচরণ ও নারী শিক্ষার প্রসারে তার কাজ স্মরণীয়। তিনি এই লড়াই চালিয়ে গেছেন আমৃত্যু।

 

ট্যাগ: ঢাবি
আমেরিকায় গিয়ে দেশে না ফেরায় ঢাবি অধ্যাপককে অব্যাহতি
  • ১৩ আগস্ট ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের ৫ পদে রদবদল
  • ১৩ আগস্ট ২০২৬
ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে প্রাণ গেল এইচএসসি পরী…
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নিয়ে ডা. খালিদুজ্জামানের পোস্টকে ‘তৃতীয় শ্রেণির …
  • ১৩ আগস্ট ২০২৬
ভাঙ্গুড়ায় ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতার ছেলে আটক
  • ১৩ আগস্ট ২০২৬
উথলী-জাফরগঞ্জ সড়ক যেন মরণফাঁদ, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা
  • ১৩ আগস্ট ২০২৬