ঢাবি আইবিএ’র এমবিএ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

০৯ ডিসেম্বর ২০২২, ০৮:০৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM

© ছবি: ঢাবি জনসংযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এমবিএ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার (৯ ডিসেম্বর) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। সকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আব্দুল মোমেন। 

আরও পড়ুন: ঢাবিতে ছাত্রদল ঠেকাতে পাহারা, উপস্থিতি কম থাকায় হলের রুমে তালা ছাত্রলীগের

এই পরীক্ষায় ১৮০টি আসনের বিপরীতে ২৪৯২জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেন।  

উল্লেখ্য, ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিসট্রেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান যেখানে বিবিএ ও এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ, ডিবিএ পড়ানো হয়। গত ৮ নভেম্বর এমবিএ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে ইনস্টিটিউট কর্তৃপক্ষ।

 

ট্যাগ: ঢাবি
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬