রাবিতে বেগম রোকেয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা

০৯ ডিসেম্বর ২০২২, ০৩:৩৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
রাবিতে বেগম রোকেয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা

রাবিতে বেগম রোকেয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে রাবির রোকেয়া হল প্রশাসন। শুক্রবার(৯ ডিসেম্বর) রোকেয়া হলের সামনে বেগম রোকেয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তারা। এসময় উপস্থিত ছিলেন রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জয়ন্তী রানী বসাকসহ হলের আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীরা।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জয়ন্তী রানী বসাক জানান, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যু বার্ষিকী উপলক্ষে আমরা এই দিনটিকে রোকেয়া দিবস হিসেবে পালন করি। আমরা হল প্রশাসনের পক্ষ থেকে বেগম রোকেয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আজ তাকে শ্রদ্ধায় স্মরণ করছি।

আরও পড়ুন: বিশ্বের ১০০ অনুপ্রেরণাদায়ী নারীর তালিকায় ময়মনসিংহের সানজিদা

তিনি আরো জানান, বেগম রোকেয়ার স্মরণে আমরা একটি স্মরণ সভার আয়োজন করেছি। সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ-উপাচার্যরা উপস্থিত থাকবেন। সেই স্মরণ সভার মাধ্যমেও আমরা সকলে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবো বলেও জানান তিনি।

প্রসঙ্গত, রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। বেগম রোকেয়া ১৯৩২ সালের ৯ ডিসেম্বর কলকাতায় মারা যান। বাংলাদেশ ও এ অঞ্চলে তাকে নারী শিক্ষা ও নারী জাগরণের অগ্রদূত হিসেবে গণ্য করা হয়। 

শেরপুর কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযো…
  • ১০ নভেম্বর ২০২৬
গোল মিস করেও আলোচনায় নেইমার, ২০৩০ সালের জন্য সাজালেন স্বপ্ন…
  • ১০ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় বাসে আগুনের বোতল নিক্ষেপ
  • ১০ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ ঢাবি ভিসি-প্রক্টর পদে থ…
  • ১০ নভেম্বর ২০২৬
সমন্বয়ক হাসিবকে চাপাতি নিয়ে ধাওয়া ছাত্রলীগের
  • ১০ নভেম্বর ২০২৬
ক্যাম্পাসে ককটেল মারে , ভিসি-প্রক্টর কী করে—ঢাবি শিবিরের বি…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950