সর্বোচ্চ সিজিপিএধারীদের কাছে জাতির প্রত্যাশা অনেক: ঢাবি ভিসি

০৪ ডিসেম্বর ২০২২, ০১:০৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার উপাচার্য ভবন লনে এই সংবর্ধনা প্রদান করা হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, সর্বোচ্চ সিজিপিএধারী শিক্ষার্থীদের কাছে জাতির প্রত্যাশা অনেক। এই প্রত্যাশা পূরণে তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

উদার, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষই জাতিকে সঠিক নেতৃত্ব দিতে পারে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা বিশ^বিদ্যালয় অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরির প্রয়াস চালিয়ে যাচ্ছে। এই বিশ^বিদ্যালয়ের প্রতি দায়বদ্ধ থেকে মেধাবী শিক্ষার্থীরা সমৃদ্ধ দেশ গড়ার কাজে নেতৃত্ব দেবে বলে তিনি আশা প্রকাশ করেন। পারিবারিক ও নৈতিক মূল্যবোধ ধারণ এবং পিতা-মাতার প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। 

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বক্তব্য রাখেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীসহ সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং হলের প্রাধ্যক্ষগণ উপস্থিত ছিলেন। রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার অনুষ্ঠান সঞ্চালন করেন।

জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করল নির্বাচন কম…
  • ১৩ আগস্ট ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে উচ্চশিক্ষার সুযোগ চীনে, করুন আবেদন
  • ১৩ আগস্ট ২০২৬
৩২ বছর পর পাকিস্তানে মেয়ের সন্ধান, বাংলাদেশে অপেক্ষায় ৯৫ বছ…
  • ১৩ আগস্ট ২০২৬
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
  • ১৩ আগস্ট ২০২৬
পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জ…
  • ১৩ আগস্ট ২০২৬
কানে কম শুনছেন পপ ব্যান্ড বিটিএসের ভি
  • ১৩ আগস্ট ২০২৬