চবি ছাত্রলীগের সংঘর্ষ

এবার শিক্ষক এবং সাংবাদিকদের হামলা করলো বিজয়ের কর্মীরা

০৩ ডিসেম্বর ২০২২, ১২:৫৫ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারের লড়াইয়ে নিজেদের মধ্যে মারামারির পাশাপাশি এবার শিক্ষক, সাংবাদিক দেড় উপর হামলা করেছে চবি ছাত্রলীগের উপগ্রুপ বিজয়ের কর্মীরা। প্রায় তিন ঘন্টা ধরে চলছে এই লড়াই, বাড়ছে আহতের সংখ্যা। এফ রহমান হলে ভিএক্সকে আবদ্ধ করে বারবার আক্রমণ চালাচ্ছে বিজয়ের কর্মীরা।

সংঘর্ষের পর বেপরোয়া হয়ে উঠেছে চবি ছাত্রলীগের উপগ্রুপ বিজয়। সংঘর্ষের এক পর্যায়ে এফ রহমান হলের সামনে অবস্থান নেয় সাংবাদিক এবং শিক্ষক এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা। অপর গেইট দিয়ে হলে প্রবেশ করে বিজয়ের কর্মীরা। তারা হলে ঢুকে ভিএক্সের কর্মীদের বের করে দেয় হল থেকে। এতে হতাহতের সংখ্যা আরও বাড়ছে। 

আরও পড়ুন: চবিতে ছাত্রলীগের সংঘর্ষ: ২০টি কক্ষ ভাংচুর, আহত অন্তত ১৫

এসময় সহকারী প্রক্টর তন্ময়কে ধাক্কা দিয়ে ফেলে বিজয়ের কর্মীরা। এতে প্রক্টর চিৎকার দিয়ে বলেন শিক্ষক চিনো না? শিক্ষক চিনো না? এছাড়াও সাংবাদিকদের রামদা নিয়ে হামলা করতে উদ্ধত হয় বিজয়ের বেপরোয়া কর্মীরা।

শুক্রবার (০২ ডিসেম্বর) রাত ১০টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ এফ রহমান হলের দেয়ালে চিকা লাগানোকে কেন্দ্র করে শুরু হয়েছে সংঘর্ষ। চবি  শাখা ছাত্রলীগের উপগ্রুপ বিজয় এবং ভিএক্সের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। এসময় তারা হলের সিসি ক্যামেরাতে কাপড় দিয়ে ঢেকে দেয় কর্মীরা এবং ইটপাটকেল ছুঁড়ে। এফ রহমান হলের ২০ টি কক্ষে ভাংচুর করা হয়েছে দুই গ্রুপের পাল্টাপাল্টি আক্রমণে। তবে এখনও ভিএক্সের কর্মীদের দখলে রয়েছে হল।

ট্যাগ: চবি
গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950