রাবির ‘বি’ ইউনিটের বিষয়ভিত্তিক ১৫তম মেধাতালিকা প্রকাশ

০১ ডিসেম্বর ২০২২, ০৯:৪৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ১৫তম মেধাতালিকা ও দ্বাদশ মাইগ্রেশন প্রকাশ করা হয়েছে। বিভিন্ন ইউনিটে আসন ফাঁকা থাকায় ভর্তি কার্যক্রমের সময়সীমা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে ভর্তি পরীক্ষার উপকমিটি। 

বৃহস্পতিবার (১লা ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের চিফ কো-অর্ডিনেটর ও বিজনেস স্টাডিজ অনুষদের ডীন অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পঞ্চদশ নির্বাচন তালিকায় নির্বাচিতদের সাক্ষাৎকার ৪ ও ৬ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্রহণ করা হবে। ছাত্রছাত্রীদের সকাল ১০টায় বিজনেস স্টাডিজ অনুষদ অফিসে (ডীনস্ কমপ্লেক্স, তৃতীয় তলা, রুম নং ৩১২) উপস্থিত হয়ে সাক্ষাৎকারের নির্ধারিত স্থান সম্পর্কে অবহিত হতে হবে।

এতে আরও বলা হয়েছে, নির্বাচিত ছাত্রছাত্রীদের নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে ভর্তি ফরম পূরণ করার পর এর দুই কপি প্রিন্ট করে অফিস চলাকালীন বিজনেস স্টাডিজ অনুষদ অফিসে (রুম নম্বর ৩১৮/১) এসে সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে। উল্লেখিত তারিখ ও সময়ের মধ্যে অনলাইনে ভর্তি ফরম পূরণ করার পর তিন কপি প্রিন্ট করে অনুষদ অফিসে (রুম নম্বর ৩১৮/১) ভর্তির পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির সব প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে ভর্তির আর কোনো সুযোগ থাকবে না। 

আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেধাক্রম অনুসারে পরবর্তী তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কোনো ভর্তিচ্ছু যদি ভর্তিকৃত বিভাগেই থাকতে চান তাকে ৬ ডিসেম্বর বিকাল ৪টার মধ্যে অনলাইন ভর্তির ওয়েবপেজে লগ-ইন করে অটো-মাইগ্রেশন বন্ধের অপশন বেছে নিতে হবে।

উল্লেখ্য, গ্রুপ-০১ (বাণিজ্য শাখা) আসন সংখ্যা ফাঁকা ছিল ০৮ টি। সাবজেক্ট পেয়েছে ৭৬৪ মেরিট পজিশন পর্যন্ত।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের যেমন সম্ভাবনা দেখেন রফিক
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইউরোপের এক দেশ
  • ১৪ এপ্রিল ২০২৬
বর্ষবরণ অনুষ্ঠানে এমপিকে বাধা, সমর্থকদের ওপর হামলার অভিযোগ
  • ১৪ এপ্রিল ২০২৬
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার চিকিৎসার খোঁজ নিত…
  • ১৪ এপ্রিল ২০২৬
প্রায় দেড় যুগ পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু কাল
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলা বর্ষপঞ্জি বাংলাদেশে কতটা ব্যবহার হচ্ছে?
  • ১৪ এপ্রিল ২০২৬