রাবির ‘এ’ ইউনিটের ১৭তম মেধাতালিকা প্রকাশ

০১ ডিসেম্বর ২০২২, ০৯:৩৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM
রাবি ক্যাম্পাস

রাবি ক্যাম্পাস © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ১৭তম মেধাতালিকা ও ষোড়শ মাইগ্রেশন এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটার ৮ম মেধাতালিকা প্রকাশিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মো. ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের এ ইউনিটে মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ভর্তি ১ ডিসেম্বর সম্পন্ন হয়েছে।  ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের বিষয় পছন্দক্রম ও মেধাস্কোরের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন ষোড়শ মাইগ্রেশনের এই তালিকা প্রকাশ করা হলো।

একইসঙ্গে শূন্য আসনগুলোর বিপরীতে বিষয় পছন্দক্রম ও মেধাস্কোর-এর ভিত্তিতে ১৭তম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। তালিকাভুক্ত প্রার্থীদের তাদের রোল নম্বরের পাশে উল্লেখিত বিভাগে আগামী ৪ থেকে ৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৩টার মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, কলা অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য নির্বাচিত প্রার্থীদের কলা অনুষদ অফিসে, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য নির্বাচিত প্রার্থীদের সামাজিক বিজ্ঞান অনুষদ অফিসে উপস্থিত হয়ে সাক্ষাৎকারসহ ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে 'এ' ইউনিটে তাদের ভর্তির মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল বলে গণ্য হবে।

ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের বিষয় পছন্দক্রম ও মেধাস্কোর এর ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন প্রক্রিয়া অব্যাহত থাকবে। বিভাগ পরিবর্তনের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (admission.ru.ac.bd) প্রকাশ করা হবে। ভর্তি হওয়ার পর কোন ছাত্র-ছাত্রী বিভাগ পরিবর্তন করতে না চাইলে তাকে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন বন্ধ করার জন্য চীফ কো-অর্ডিনেটর বরাবর স্বশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।

স্বয়ংক্রিয় বিভাগ পরিবর্তন ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.ru.ac.bd) প্রকাশ করা হবে।

অগ্রণী ব্যাংকের সাড়ে ৪ কোটির চুরির অর্থে গড়েন ডেইরি ফার্ম, …
  • ১৩ আগস্ট ২০২৬
ফখরুলের পদত্যাগ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী
  • ১৩ আগস্ট ২০২৬
এক ফখরুলে অনেক পরিবর্তন বিএনপিতে, দল ও মন্ত্রিসভায় নতুন কয়ে…
  • ১৩ আগস্ট ২০২৬
জুলাই অভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছে দীর্ঘ আন্দোলন-সংগ্রামে…
  • ১৩ আগস্ট ২০২৬
জেন-জি আন্দোলনে দেশত্যাগ করা নেপালে সাবেক প্রধানমন্ত্রী দেশ…
  • ১৩ আগস্ট ২০২৬
ঈদে মিলাদুন্নবী ও ছুটি কবে, জানা গেল
  • ১৩ আগস্ট ২০২৬