মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে জাগ্রত রাখতে হবে: ঢাবি ভিসি

০১ ডিসেম্বর ২০২২, ০৪:২৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে এবং এই চেতনাকে তাদের মাঝে সর্বদা জাগ্রত রাখতে হবে।  

আজ৮ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য বিজয় র‌্যালি শেষে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা চত্বরে এক সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য এ কথা বলেন। অপরাজেয় বাংলার সামনের সড়কে বেলুন উড়িয়ে উপাচার্য বর্ণাঢ্য এই র‌্যালির উদ্বোধন করেন। পরে র‌্যালিটি সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সব শহিদ, মুক্তিযুদ্ধে নির্যাতিত মা-বোনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গকারী শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান ঢাবি উপাচার্য ।  

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধ ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থীসহ সবার প্রতি আহ্বান জানান।

বিজয় র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সিনেট ও সিন্ডিকেট সদস্য, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিসহ বিভিন্ন সমিতির নেতা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

ফখরুলের পদত্যাগ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী
  • ১৩ আগস্ট ২০২৬
এক ফখরুলে অনেক পরিবর্তন বিএনপিতে, দল ও মন্ত্রিসভায় নতুন কয়ে…
  • ১৩ আগস্ট ২০২৬
জুলাই অভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছে দীর্ঘ আন্দোলন-সংগ্রামে…
  • ১৩ আগস্ট ২০২৬
জেন-জি আন্দোলনে দেশত্যাগ করা নেপালে সাবেক প্রধানমন্ত্রী দেশ…
  • ১৩ আগস্ট ২০২৬
ঈদে মিলাদুন্নবী ও ছুটি কবে, জানা গেল
  • ১৩ আগস্ট ২০২৬
‘প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত নয়’
  • ১৩ আগস্ট ২০২৬