যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন ঢাবি উপাচার্য 

২৯ নভেম্বর ২০২২, ০৫:০৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM

© ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর শেষে আজ মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন। সফরকালে তিনি লন্ডনে ‘দি এসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ’ (এসিইউ)-এর কাউন্সিল সভায় অংশগ্রহণ করেন।

এছাড়া, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন ইউএসএ’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ‘দি এসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ’ (এসিইউ)-এর কাউন্সিল সভায় এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন, আন্ত:বিশ্ববিদ্যালয় সম্পর্ক জোরদারের মাধ্যমে গবেষণা ও উদ্ভাবন এগিয়ে নেয়া এবং গণমানুষের জীবন-মান ও সমাজ পরিবর্তনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়সমূহের বিশেষ ভূমিকা রাখার ব্যাপারে গুরুত্বারোপ করেন।

‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন ইউএসএ’ আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য নিজ নিজ বিভাগ/ইনস্টিটিউটের সাথে সম্পৃক্ত থেকে শিক্ষার গুণগত মানোন্নয়নে ভূমিকা রাখার জন্য অ্যালামনাইদের প্রতি অনুরোধ জানান। পৃথিবীর খ্যাতিমান বিশ্ববিদ্যালয়সমূহের অ্যালামনাইদের মতো গবেষণা ও উদ্ভাবনে তহবিল গঠন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাইদের প্রতি উপাচার্য বিনম্র আহবান জানান।

উল্লেখ্য, উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গত ২২ নভেম্বর এই সফরে শুরু করেছিলেন।

মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা প্রাণঘাতী ইনজেকশন, তবুও বেঁচে গ…
  • ০২ অক্টোবর ২০২৬
বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি, যুবদলের বহিষ্…
  • ০২ অক্টোবর ২০২৬
এলএলবি প্রথম পর্বের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০২ অক্টোবর ২০২৬
রোনালদোকে ছাড়াই বড় জয় পেল পর্তুগাল
  • ০২ অক্টোবর ২০২৬
বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক
  • ০২ অক্টোবর ২০২৬
ব্যস্ত নগরজীবনে কিছুটা সময় প্রকৃতির মাঝে, কমতে পারে মানসিক …
  • ০২ অক্টোবর ২০২৬