রাবির 'সি' ইউনিটের সর্বশেষ মেধাতালিকা প্রকাশ 

২৪ নভেম্বর ২০২২, ০৮:০৩ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ১৭তম মেধাতালিকা প্রকাশিত হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) রাতে 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মো. সাহেদ জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাবির 'সি' ইউনিটের ১৭তম মেধাতালিকায় গ্রুপ:১ (১ম শিফট) ১৫৩৪, গ্রুপ:২ (২য় শিফট) ১৯৮৮, গ্রুপ:৩ (৩য় শিফট) ১৭২৫ ও গ্রুপ:৪ (৪র্থ শিফট) ১১৯৩ পর্যন্ত মেরিট সিরিয়াল থেকে সাবজেক্ট পেয়েছে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারীজ, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের বি.এসসি/বি.ফার্ম/বি.এসসি. এজি. ডি.ভি.এম./বি.এসসি. ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ও পছন্দক্রম জমাদানকারী প্রার্থীদের মধ্য থেকে শূন্য আসনের ভিত্তিতে ১৭তম মেধাতালিকা ও অপেক্ষমাণ শেষ তালিকা প্রকাশ করা হল।

আরও পড়ুন: উচ্চশিক্ষা গ্রহণ করুন জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে

নির্বাচিত প্রার্থীদের আগামী ২৪ নভেম্বর বেলা ১২টা থেকে দুপুর ২টার মধ্যে ভর্তি প্রক্রিয়ার প্রাথমিক কাজ সম্পন্ন করে কাগজপত্র যাচাই বাছাইয়ের জন্য বিজ্ঞান অনুষদ (কক্ষ নং ৪০১) কুদরাত এ খুদা একাডেমিক ভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে সি-ইউনিটে তাদের প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং সি-ইউনিটের অন্য কোন বিভাগেও ভর্তির সুযোগ থাকবে না। শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ভর্তি প্রক্রিয়া তার সমান্তরালে চলবে এবং এর জন্য পৃথক নোটিশ বলেও জানানো হয়েছে।

ভর্তি সংক্রান্ত যেকোনো বিষয় অফিস চলাকালীন সময় সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিজ্ঞান অনুষদে যোগাযোগ করতে বলা হয়েছে।(ফোন: ০৭২১ ৭১১১১৫, ০১৩০৩-২১০৩৩৬)। অনলাইন ভর্তি ফরম পূরণ সংক্রান্ত কারিগরি সমস্যার জন্য হেল্পলাইন ০১৭০৩-৮৯৯৯৭৩। 

উল্লেখ্য, ১৭তম মেধাতালিকা প্রকাশের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)। আর কোনো মেধাতালিকা প্রকাশিত হবে না বলেও জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence