চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন কবে জানালেন উপাচার্য

১৭ নভেম্বর ২০২২, ০২:২০ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখ্তার

চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখ্তার © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন ২০২৩ সালের শুরুর দিকে হবে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখ্তার। তিনি বলেন, রাষ্ট্রপতির সিডিউল অনুযায়ী ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বা মার্চের শুরুতে সমাবর্তন অনুষ্ঠিত হতে পারে। এই লক্ষ্যে কাজ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখ্তার।

চবি উপাচার্য আরও বলেন, আমরা সমাবর্তনের বিষয়ে কাজ চালিয়ে যাচ্ছি। সবকিছু ঠিক থাকলে আমরা আশা করছি নির্ধারিত সময়ে এটি শেষ করতে পারবো।

এসময় তিনি ৫৭তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান। সেই সাথে জ্ঞান-গবেষণায় বিশ্বিবদ্যালয়কে এগিয়ে নিতে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

এতে আরও উপস্থিত ছিলেন, চবি উপ-উপাচার্য বেনু কুমার দে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়াসহ অনুষ্ঠান উদযাপন কমিটির অন্যান্যরা।

হামে আরও ৪ শিশুর মৃত্যু
  • ০২ অক্টোবর ২০২৬
কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯
  • ০২ অক্টোবর ২০২৬
জামায়াতকে রাশেদ খাঁন—‘ইসলামের বুকে ছুরি মারবেন না, হেফাজতের…
  • ০২ অক্টোবর ২০২৬
একই পুকুরে মাছ ও মুক্তা চাষ, বাড়ছে আয়ের সম্ভাবনা
  • ০২ অক্টোবর ২০২৬
পুরস্কার পাই বা না পাই, শিশুদের জন্য আমার কাজ চলমান থাকবে: …
  • ০২ অক্টোবর ২০২৬
সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার পেছ…
  • ০২ অক্টোবর ২০২৬