ঢাবির ৫৩তম সমাবর্তন

পলিব্যাগ ব্যবহার কখনোই কাম্য নয়: ঢাবি ভিসি

১৭ নভেম্বর ২০২২, ১২:০৮ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
ঢাকা কলেজ ভেন্যু পরিদর্শন

ঢাকা কলেজ ভেন্যু পরিদর্শন © টিডিসি ফটো

আগামী শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল বুধবার থেক সমাবর্তনের জন্যে রেজিস্ট্রেশন করা গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের মাঝে কস্টিউম বিতরণ (টুপি-গাউন-আমন্ত্রণপত্র) বিতরণ শুরু হয়েছে। এসব শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রতি বছর সমাবর্তনের পূর্বে গ্র্যাজুয়েটদের কাপড়ের ব্যাগে বিশ্ববিদ্যালয়ের লোগো-নাম সংবলিত বিশেষ ব্যাগে স্যুভেনির সরবরাহ করলেও এবার তা করা হয়েছে পলিব্যাগে। বিষয়টি নিয়ে সমালোচনা করছেন তারা।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান বলেছেন, সমাবর্তনের কস্টিউম বিতরণে পলিব্যাগ ব্যবহারের বিষয়টি কোনোভাবেই কাম্য নয়। কস্টিউম বিতরণের জন্য নির্ধারিত দু'একটি বুথে পলিব্যাগ ব্যবহার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: পলিব্যাগে ঢাবি সমাবর্তনের টুপি-গাউন, টাইয়ে বানান ভুল

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন উপলক্ষে ঢাকা কলেজ ভেন্যু পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

তথ্যগত কিছু ক্রুটি রয়েছে উল্লেখ করে ভিসি আরও বলেন, কনভোকেশন গাউন সবসময়  স্বতন্ত্র ভাবেই দেওয়া হয়। সেক্ষেত্রে টিস্যু ব্যাগ ব্যবহার করা হয়। তবে এবছর  দু-একটি পয়েন্টে পলিব্যাগ ব্যবহার করেছেন। বিষয়টি কোনভাবেই কাম্য নয়।  আজকে সকালে এসেই আমি সব নমুনা সংগ্রহ করেছি। অগ্রাধিকার ভিত্তিতে বিষয়টি বিবেচনায় নিয়ে পলিব্যাগ ব্যবহার বন্ধ করা হয়েছে। 

কিন্তু সবগুলো বুথে পলি ব্যাগ ব্যবহার করা হয়েছে এমন কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। সবগুলো বুথে নয় বরং এক বা দুটি বুথে এমনটা হতে পারে। তবে বিষয়টি আমলে নিয়ে সাথে সাথেই আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আশা করি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউছুফ, উপাধ্যক্ষ অধ্যাপক এ. টি. এম. মইনুল হোসেন, ঢাকা কলেজ ভেন্যুর আহ্বায়ক   ড. মোঃ মোহসেন উদ্দিন ফিরোজ, শিক্ষক পরিষদ সম্পাদক ড. মোঃ আব্দুল কুদ্দুস সিকদার, বিসিএস শিক্ষা সমিতির ঢাকা কলেজ ইউনিটের সম্পাদক  ড. মোঃ দিললুর রহমান, সহকারী অধ্যাপক ওবায়দুল করিম, মোঃ আলতাফ হোসেন, নাসির উদ্দীন সহ অন্যান্য শিক্ষকরা।

পলিব্যাগে বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনের স্যুভেনির সরবরাহের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা। তারা বলছেন, এটা একটা অপমান। শিক্ষার্থীদের থেকে এতগুলো টাকা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাবর্তনের কোন খাতে খরচ করেছে? এর একটা জবাবদিহিতার প্রয়োজন রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন আগামী ১৯ নভেম্বর ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এছাড়া একইসঙ্গে এ সমাবর্তন অনুষ্ঠান অধিভুক্ত ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজের জন্য ঢাকা কলেজ ক্যাম্পাস এবং ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের জন্য ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে মারধর করা সেই ইউএনওকে বদলি
  • ১৩ আগস্ট ২০২৬
ছাত্রদলে পদপ্রাপ্তদের ‘সাবেক সারথী’ দাবি, অভিনন্দন জানালেন …
  • ১৩ আগস্ট ২০২৬
এবার শাহবাগে বসল স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল
  • ১৩ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হলেন এনএসইউর অধ্যা…
  • ১৩ আগস্ট ২০২৬