২০০ জন হাফেজকে সংবর্ধনা দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

১৬ নভেম্বর ২০২২, ১১:২৪ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
সংবর্ধনা অনুষ্ঠান

সংবর্ধনা অনুষ্ঠান © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শতাধিক শিক্ষার্থীকে হাফেজ সংবর্ধনা দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি দাওয়াহ এসোসিয়েশন। বুধবার (১৬ নভেম্বর) বিশ্বসাহিত্য কেন্দ্রে কুরআন পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও হাফেজ সম্মেলনে এ সংবর্ধনা দেওয়া হয়।

একই অনুষ্ঠানে গত রমজানে অনুষ্ঠিত কুরআন পাঠ প্রতিযোগিতার বিজয়ী ৬০ জন  ঢাবি শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক আরিফুল ইসলাম অপু।

বাইতুল মোকাররাম মাসজিদের সিনিয়র খতিব মুফতি মুহাম্মাদ মুহিবুল্লাহ বাকি, ঢাবির আরবি বিভাগের অধ্যাপক ড. যোবায়ের এহসান হক, রিসালায়ে নূর রিসার্চ সেন্টারের ডিরেক্টর তুরস্কের আদাম কাযানলি, ঢাবির আরবি বিভাগের অধ্যাপক ড. সাইয়েদ আব্দুল্লাহ আল-মারুফ, ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শামসুল আলম।

আরও পড়ুন: সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দুই সেমিস্টারের শিক্ষাবর্ষ চালু হচ্ছে

এছাড়াও ঢাবির কেন্দ্রীয় মসজিদের সিনিয়র ইমাম ও খতিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ, জাতীয় নিরাপত্তা বিশ্লেষক সাবেক কর্নেল আশরাফ আল-দ্বীন, বিআইআইটির ডিরেক্টর জেনারেল ড. এম আবদুল আজিজ ও ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাকি বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা ইউনিভার্সিটি দাওয়াহ এসোসিয়েশনের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী হামিদুর রশিদ জামিল। এসময় সংবর্ধনা প্রাপ্ত ও প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের ক্রেস্ট, সার্টিফিকেট ও বই প্রদান করা হয়।

অনুষ্ঠানের সভাপতি অবঃ কর্ণেল ও জাতীয় নিরাপত্তা বিশ্লেষক, সাহিত্যিক ও গবেষক আশরাফ আল-দীন বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে। অমুসলিমদের মাঝে কুরআন বিতরণে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে।

ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে মারধর করা সেই ইউএনওকে বদলি
  • ১৩ আগস্ট ২০২৬
ছাত্রদলে পদপ্রাপ্তদের ‘সাবেক সারথী’ দাবি, অভিনন্দন জানালেন …
  • ১৩ আগস্ট ২০২৬
এবার শাহবাগে বসল স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল
  • ১৩ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হলেন এনএসইউর অধ্যা…
  • ১৩ আগস্ট ২০২৬