রাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর

০৮ নভেম্বর ২০২২, ০৫:২১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২১ PM
অধ্যাপক ড. হুমায়ুন কবীর

অধ্যাপক ড. হুমায়ুন কবীর © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন কবীর। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব রোখছানা বেগমের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির অনুমোদনে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ (সংশোধিত আইন, ১৯৯৯) এর ১৩ (১) ধারা অনুসারে অধ্যাপক হুমায়ুন কবীরকে আগামী চার বছরের জন্য উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। 

প্রজ্ঞাপনে তাকে নিয়োগের বিষয়ে চারটি শর্তের কথা বলা হয়েছে। এগুলো হলো- উপ-উপাচার্য হিসেবে তিনি চার বছর দায়িত্ব পালন করবেন। এ পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত দায়িত্ব পালন করবেন। আচার্য যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬