কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাংকিং

র‌্যাংকিংয়ে এগিয়েছে বুয়েট, পিছিয়েছে ঢাবি-নর্থ সাউথ

০৮ নভেম্বর ২০২২, ০৪:৪২ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২১ PM
লোগো

লোগো © ফাইল ছবি

যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াকোয়ারেলি সাইমন্ডস (কিউএস) এশিয়ান ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে তিনধাপ এগিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। অন্যদিকে এই র‌্যাংকিংয়ে পিছিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।

মঙ্গলবার (৮ নভেম্বর) কিউএস এশিয়ান ইউনিভার্সিটি র‌্যাংকিং-২০২৩ প্রকাশ করেছে। প্রকাশিত তালিকায় এশিয়ার সেরা ইউনিভার্সিটির তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের ১৪টি বিশ্ববিদ্যালয়।

প্রকাশিত তালিকার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, কিউএস র‌্যাংকিংয়ে দেশসেরা হয়েছে ঢাবি। তবে এশিয়ার মধ্যে তাদের অবস্থান ১৫১তম। ২০২২ সালে ঢাবির অবস্থান ছিল ১৪২তম। সে হিসেবে প্রতিষ্ঠানটি নয় ধাপ পিছিয়েছে। র‌্যাংকিংয়ে ঢাবির প্রাপ্ত নম্বর ৩২ দশমিক ৪।

অন্যদিকে র‌্যাংকিংয়ে তিনধাপ এগিয়েছে বুয়েট। ২০২৩ সালে বুয়েটের অবস্থান ১৯৯। ২০২২ সালে বুয়েটের অবস্থান ছিল ২০২। এ বছর বুয়েটের প্রাপ্ত নম্বর ২৬ দশমিক ৯। অন্যদিকে নর্থ সাউথ ইউনিভার্সিটি গত বছর তালিকার ২০১৫ নম্বর অবস্থানে থাকলে ২০২৩ সালের র‌্যাংকিংয়ে চার ধাপ পিছিয়েছে। এ বছরের তালিকায় নর্থ সাউথের অবস্থান ২০১৯তম। তাদের প্রাপ্ত স্কোর ২৪ দশমিক ৮

তালিকায় ঢাবি, বুয়েট ও নর্থ সাউথ ছাড়াও বাংলাদেশের ১৪টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। সেগুলো হলো- ব্র্যাক, ড্যাফোডিল, চুয়েট, ইস্ট ওয়েস্ট, আইইউটি, ডুয়েট, আইইউবি, কুয়েট, আহছানউল্লাহ, ইউআইইউ এবং এআইইউবি।

ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে মারধর করা সেই ইউএনওকে বদলি
  • ১৩ আগস্ট ২০২৬
ছাত্রদলে পদপ্রাপ্তদের ‘সাবেক সারথী’ দাবি, অভিনন্দন জানালেন …
  • ১৩ আগস্ট ২০২৬