সেন্টমার্টিনে ঘুরতে গিয়ে রাবি অধ্যাপকের মৃত্যু

০৮ নভেম্বর ২০২২, ১২:১৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৩ PM
অধ্যাপক সুজিত কুমার

অধ্যাপক সুজিত কুমার © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের অধ্যাপক সরকার সুজিত কুমার মারা গেছেন। মঙ্গলবার ভোরে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শহীদ ইকবাল।

তিনি বলেন, অধ্যাপক সুজিত কুমার সরকার সপরিবার সেন্টমার্টিন ভ্রমণে গিয়েছিলেন। সেখানে তিনি স্ট্রোক করেন। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা তার চিকিৎসার জন্য সহযোগিতা করেন। তবে তাকে বাঁচানো যায়নি। সেন্টমার্টিনে ভোর ৫টার দিকে তিনি মারা যান।

তিনি আরও বলেন, অধ্যাপক সুজিত কুমারের মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্স ইতোমধ্যে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। মরদেহ রাজশাহী পৌঁছালে বিভাগের সামনে এনে শ্রদ্ধা জানাবেন শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রয়াত অধ্যাপক সুজিত কুমার সরকারের গ্রামের বাড়ি নাটোর জেলায়। তিনি রাজশাহী নগরীতেই থাকতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক ছেলে রেখে গেছেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬