ঢাবির ইংরেজি বিভাগ অ্যালামনাইয়ের পুনর্মিলনী ১৮ নভেম্বর

০৬ নভেম্বর ২০২২, ০৪:৩০ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

আগামী ১৮ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের শতবর্ষ পূনর্মিলনী অনুষ্ঠিত হবে। রবিবার (৬ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ অ্যালামনাইয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অ্যালামনাইয়ের সাধারণ সম্পাদক ও রাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ নভেম্বর বিকেল ৩টায় এ অনুষ্ঠান শুরু হবে। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হবে এই পূনর্মিলনী। অনুষ্ঠানে অংশ নিতে বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের আগামী ১০ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে সোনালী ব্যাংকের হিসাব নম্বর ৪৪০৫৭৩৪০৩৮২৫৬- এ নির্ধারিত অর্থ জমা দিয়ে নিবন্ধন করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু হয় ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকেই। আর অ্যালামনাইয়ের যাত্রা  ১৯৮৬ সালের ডিসেম্বরে।

ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে মারধর করা সেই ইউএনওকে বদলি
  • ১৩ আগস্ট ২০২৬
ছাত্রদলে পদপ্রাপ্তদের ‘সাবেক সারথী’ দাবি, অভিনন্দন জানালেন …
  • ১৩ আগস্ট ২০২৬