অধ্যাপক বারকাত জাপানের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাবে ভূষিত

০৫ নভেম্বর ২০২২, ১২:১২ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৫ PM
অর্থনীতিবিদ ড. আবুল বারকাত

অর্থনীতিবিদ ড. আবুল বারকাত © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও অর্থনীতিবিদ ড. আবুল বারকাত জাপান সরকারের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব ‘অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড রে উইথ নেক রিবন- ২০২২ এ ভূষিত হয়েছেন। 

বাংলাদেশের শিক্ষাজগতে জাপান-বিষয়ক বহুমুখী অধ্যয়নের ভিত্তি স্থাপনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে অধ্যাপক বারকাতকে এ পুরস্কার প্রদান করা হয়েছে।

শুক্রবার (৪ নভেম্বর) অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশের শিক্ষাজগতে জাপান-বিষয়ক বহুমুখী অধ্যয়নের ভিত্তি স্থাপনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে অধ্যাপক বারকাতকে এই পুরস্কার প্রদান করা হয়। ১৮৭৫ সালে জাপানের স¤্রাট মেইজি দ্য গ্রেট-এর রাজকীয় এক ফরমানবলে দ্য অর্ডার অব দ্য রাইজিং সান খেতাব প্রবর্তন করা হয়, যা দেশটির ইতিহাসে প্রবর্তিত প্রথম কোনো খেতাব। 

আরও পড়ুন: এক যুগেও হয়নি শিক্ষা আইন, খসড়াতেই আটকা

অর্ডার অব দ্য রাইজিং সান খেতাব ২০২২ প্রদান বিষয়ে জাপান সরকারের এক বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানিজ স্টাডিজ বিভাগ প্রতিষ্ঠা, বাংলা ভাষাভাষী শিক্ষার্থীদের জাপানবিষয়ক বহুমুখী অধ্যয়ন এবং এ বিষয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ করে দিতে অধ্যাপক ড. আবুল বারকাতের আগ্রহ, নিষ্ঠা ও অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এই খেতাব প্রদান করা হলো।

প্রসঙ্গত, উদীয়মান সূর্য থেকে রশ্মি বিকিরণকারী সূর্যালোক খচিত এই খেতাব সামরিক বাহিনী সদস্য ব্যতীত সরকারি-বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানকেই কেবল প্রদান করা হয়। ৩ নভেম্বর জাপান সরকার ‘২০২২ ফল ইম্পেরিয়াল ডেকোরেশনস্’শিরোনামে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ ক্যাটাগরিতে দেশি-বিদেশি নাগরিকদের এই খেতাব প্রদানের ঘোষণা দেয়।

ট্যাগ: ঢাবি
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬