রাবিতে বেপরোয়া বাইক চলাচল: ৪ বাইক আটক, ১০ মামলা

০৪ নভেম্বর ২০২২, ০৯:০১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৫ PM
রাবিতে বেপরোয়া বাইক চলাচল: ৪ বাইক আটক, ১০ মামলা

রাবিতে বেপরোয়া বাইক চলাচল: ৪ বাইক আটক, ১০ মামলা © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্যাম্পাসের অভ্যন্তরে বেপরোয়া গতিতে বাইক চলাচলের  অভিযোগে ১০ জনের নামে মামলা ও ৪টি বাইক আটক করা হয়েছে। শুক্রবার (০৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের তত্ত্বাবধানে পরিচালিত এক অভিযানে এসব মামলা দেন মহানগর ট্রাফিক পুলিশের সার্জেন্ট সনেট। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম জানিয়েছে, ক্যাম্পাসে বিকেলে বেপরোয়া গতিতে বেশকিছু বহিরাগত বাইক চলাচল করছিল। কিন্তু হেলমেটসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং ট্রাফিক আইন না মানায় ১০ জনের নামে মামলা এবং ৪টি বাইক আটক করা হয়েছে। এরা সবাই নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন ডেনমার্কে

অভিযানের বিষয়ে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ইদানীং ক্যাম্পাসের অভ্যন্তরে বেপরোয়া গতিতে গাড়ি চলাচল বৃদ্ধি পেয়েছে। বহিরাগত অনেকে উদ্দেশ্যহীনভাবে ক্যাম্পাসে আসতে দেখা যাচ্ছে। তাছাড়া ক্যাম্পাসে বাইক দিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সেজন্য সকলের সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়েছে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬