রাবি ছাত্র সংসদ নির্বাচনসহ ১৪ দাবিতে গণসাক্ষর কর্মসূচি শুরু 

০২ নভেম্বর ২০২২, ০৪:১৪ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৭ PM
গণস্বাক্ষর কর্মসূচি

গণস্বাক্ষর কর্মসূচি © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনসহ ১৪ দফা দাবিতে সপ্তাহব্যাপী গণসাক্ষর কর্মসূচির আয়োজন করেছে রাকসু আন্দোলন মঞ্চ। 

বুধবার (২ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন রাকসু আন্দোলন মঞ্চের আহবায়ক আব্দুল মজিদ অন্তর। 

সরেজমিনে দেখা যায়, কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বড় সাদা ব্যানারে শিক্ষর্থীরা বিভিন্ন দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে স্বাক্ষর করছেন। এসময় তারা বিভিন্ন দাবির কথাও লিখছেন। 

ইংরেজি বিভাগের শিক্ষার্থী আয়েশা লিখেছেন ‘রাকসু আমার অধিকার’, ইতিহাস বিভাগের শিক্ষার্থী সুস্মিতা লিখেছেন ‘ডাইনিংয়ে খাবারের মান বৃদ্ধি করতে হবে’, বাসের ট্রিপ বৃদ্ধি করতে হবে। 

স্বাক্ষর করার পর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইফ্ফাত খানোম বলেন, আমি এই ১৪ দফা দাবির একমত পোষণ করছি। আবাসিক হলে সিট বরাদ্দসহ বিভিন্ন সমস্যা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে ভালোমানের চিকিৎসা ব্যাবস্থা নেই। ছাত্রছাত্রীদের তুলনায় বাসের সংখ্যা খুব কম এবং বাসের ট্রিপ দিন দিন কমানো হচ্ছে। এই ১৪ দফা দাবি পূরণ হলে আশা করি এইসব সমস্যার সমাধান হবে।

এ বিষয়ে রাকসু আন্দোলন মঞ্চের আহবায়ক আবদুল মজিদ অন্তত বলেন, রাকসু এবং সিনেট কার্যকরসহ ১৪ দফা দাবি নিয়ে আমরা মাসব্যাপি কর্মসূচি শুরু করেছি। এই কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছি। এই গণস্বাক্ষর কর্মসূচি আগামী ৯ নভেম্বর পর্যন্ত চলবে। এর পরবর্তীতে ছাত্রদের নিয়ে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করবো। আমরা শিক্ষকদের নিয়ে দুটি সেমিনার আয়োজন করবো। সর্বশেষ   বিশ্ববিদ্যালয়ের সকল সংগঠনকে নিয়ে মহাসমাবেশের আয়োজন করবো।

প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর ১৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন করে রাকসু আন্দোলন মঞ্চ। সম্মেলনে তারা ১৪ দফা দাবি উপস্থাপন ও দাবি আদায়ের জন্য বিভিন্ন কর্মসূচির বিষয় তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬