ঢাকা বিশ্ববিদ্যালয়

২২-২৩ শিক্ষাবর্ষ থেকে অন্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরও মাস্টার্সে ভর্তির সুযোগ

০১ নভেম্বর ২০২২, ০১:৫৫ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৪৭ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিয়মিত স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি কোর্সে আসন ফাঁকা থাকা সাপেক্ষে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবেন, আসন্ন ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে এটি কার্যকর হচ্ছে। গত রবিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘টিচিং ইভ্যালুয়েশন’ কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষার্থীরা অনলাইনে নির্ধারিত ফরমে ৫টি সূচক ও তৎসংশ্লিষ্ট উপসূচকের আলোকে এই মূল্যায়ন করতে পারবেন। 

টিচিং ইভ্যালুয়েশনের প্যারামিটার সম্পর্কে শিক্ষক-শিক্ষার্থীদের ধারণা দেয়ার জন্য বিশেষ সেমিনার ও ওয়ার্কশপ এর উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষার সামগ্রিক গুণগতমান উন্নয়ন ও শিক্ষকদের পেশাগত দক্ষতা অর্জনে টিচিং ইভ্যালুয়েশন কার্যক্রম ভূমিকা রাখবে।
 
এছাড়া, চতুর্থ শিল্প বিপ্লব ও ন্যানোপ্রযুক্তির যুগে আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ন্যানোপ্রযুক্তি সেন্টার’ (উটঘঈ) প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এটি আন্ত:একাডেমিক, অন্তর্ভুক্তিমূলক বিশেষায়িত একটি গবেষণা প্রতিষ্ঠান।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামে ভর্তি পরীক্ষার মাধ্যমে সীমিত আসনে শিক্ষার্থীরা ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে ভর্তি হতে পারবেন। এক্ষেত্রে শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ডিগ্রিপ্রাপ্ত হতে হবে। আন্ত:একাডেমিক, অন্তর্ভুক্তিমূলক ও জীবনব্যাপী শিক্ষা সুযোগ তৈরি করতে এই সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে বিভাগ/ইনস্টিটিউট প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

এর আগে গত আগস্ট মাসে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় নিয়মিত স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি কোর্সে আসন ফাঁকা থাকা সাপেক্ষে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যাতে ভর্তি হতে পারে, সে বিষয়ে সুপারিশ করা হয়েছিল। পরে সেটি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

ডিনস কমিটির  সুপারিশে বলা হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিয়মিত স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি কোর্সে আসন ফাঁকা থাকা সাপেক্ষে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যাতে ভর্তি হতে পারেন। সেক্ষেত্রে তাদের ভর্তি পরীক্ষা দিতে হবে এবং কোনো বয়সসীমাও থাকবে না।

এর আগে শুধুমাত্র ঢাবি থেকে স্নাতক পাস করা শিক্ষার্থীরা নিজ বিভাগের মাস্টার্স করার সুযোগ পাচ্ছিল। এখন এ সুপারিশ চূড়ান্ত হওয়ায় তাদের অন্য বিভাগেও ভর্তির সুযোগ থাকছে। একইসঙ্গে বাইরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সুযোগটি পাচ্ছেন। তবে সবাইকেই ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হবে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence