বদলে গেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিস সময়ও

০১ নভেম্বর ২০২২, ১১:২১ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৪৭ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অফিস সময়সূচির পরিবর্তন এনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছে। এই নিয়ম আগামী ৬ নভেম্বর থেকে কার্যকর হবে। মঙ্গলবার (০১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম এই তথ্য নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার জানান, আগামী ৬ নভেম্বর (রবিবার) থেকে অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এরমাঝে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্ন বিরতি থাকবে। এছাড়া সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার দুই দিন।

বিশ্ববিদ্যালয়ের পরিবহনের সময়সূচির ব্যাপারে জানতে চাইলে এই দপ্তরের প্রশাসক ড. মোকছেসুল হক বলেন, অফিস সময়ের সাথে সামঞ্জস্য রেখে পরিবহন সময়সূচির পরিবর্তন করা হবে এবং সেটা নির্দিষ্ট সময়ের আগেই জানানো হবে। এছাড়া শিক্ষার্থীদের সুবিধার্থে বাসের রুট সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা চলছে বলে জানান এই প্রশাসক।

আরও পড়ুন: অফিসে নতুন সময় ৯টা থেকে ৪টা, ১৫ নভেম্বর থেকে কার্যকর

এর আগে, গত ২৮ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ের নিমিত্তে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রের আলোকে সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত অফিস কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয় রাবি কর্তৃপক্ষ। এই সময়সূচি বর্তমানে চলমান রয়েছে।

এদিকে, গতকাল সোমবার (৩১ অক্টোবর) দেশের সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময়সূচিতে পরিবর্তনের কথা জানিয়ে মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, সকল সরকারি, সকল অফিসের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। শীত চলে আসায় আগামী ১৫ নভেম্বর থেকে সব অফিসের টাইম হবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬