জাতিকে সুস্থভাবে বেড়ে উঠতে পুষ্টি চাহিদা পূরণ করতে হবে: ঢাবি ভিসি

২৮ অক্টোবর ২০২২, ০৩:৫৮ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০১ AM
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ঢাবি উপাচার্য

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ঢাবি উপাচার্য © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, একটি জাতিকে সুস্থ ও সুষ্ঠুভাবে বেড়ে উঠতে হলে সকল নাগরিকের পুষ্টি চাহিদা পূরণ করতে হবে। শুক্রবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

ঢাবি উপাচার্য বলেন, বিভিন্ন প্রতিকূল ও পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের পুষ্টি চাহিদা পূরণে বিকল্প পন্থা উদ্ভাবন করতে হবে। একইসঙ্গে যেন তা সহজে সবার কাছে পৌঁছে দেওয়া যায় সে জন্যে পুষ্টিবিদদের ভূমিকা রাখতে হবে।

‘সহজে পুষ্টি চাহিদা পূরণে কার্যকরী পরামর্শ’ শীর্ষক দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করেছে নিউট্রিশন ক্লাব ইন বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এই সেমিনার উদ্বোধন করেন। 

নিউট্রিশন ক্লাব ইন বাংলাদেশ এর সভাপতি ডা. সাখাওয়াত ইসলাম ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. খুরশিদ জাহান এবং পাবলিক হেলথ অ্যান্ড নিউট্রিশন স্পেশালিস্ট ডা. বিষ্ণুপদ ধর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সেমিনারে বারডেম হাসপাতালের পুষ্টিবিদ শামুসুন্নাহার নাহিদ মহুয়া, ইউনাইটেড হাসপাতালের পুষ্টিবিদ চৌধুরী তাসনিম হাসিন, পুষ্টিবিদ সামিনা জামান কাজরী এবং পুষ্টিবিদ সৈয়দা শারমিন আক্তার পৃথক পৃথক প্রবন্ধ উপস্থাপন করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬