পূর্বাচলের জমি নিতে অপারগতা নেই ঢাবির

২৬ অক্টোবর ২০২২, ০২:০৩ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বেশ কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুকূলে পূর্বাচলে রাজউক কর্তৃক বরাদ্দকৃত জমি নিয়ে প্রকাশিত সংবাদটি সঠিক নয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সংবাদে সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটির গতকাল ২৫ অক্টোবর ২০২২ তারিখে অনুষ্ঠিত সভার বরাত দিয়ে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে পূর্বাচলে বরাদ্দকৃত ৫১.৯৯ একর জমি গ্রহণে ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অপারগতা প্রকাশ’ করেছে। যা সম্পূর্ণ অসত্য তথ্য বলে নিশ্চিত করেছে ঢাবি কর্তৃপক্ষ।

ওই জমির চূড়ান্ত বরাদ্দ প্রাপ্তির লক্ষ্যে সানুগ্রহ অনুশাসন প্রত্যাশা করে প্রধানমন্ত্রীকে ইতোমধ্যেই উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে একটি আবেদন পাঠিয়েছেন বলে জানিয়েছেন। আজ বুধবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করে এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, পূর্বাচলের প্রস্তাবিত উক্ত জমিতে ‘ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ এন্ড ইনোভেশন ক্যাম্পাস’ তৈরির জন্য ধারনাপত্র তৈরি ও সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বরাতে অসত্য সংবাদ প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ জনমনে বিভ্রান্তি সৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিভ্রান্তি নিরসনকল্পে সংসদীয় স্থায়ী কমিটিসহ সংশ্লিষ্ট সকলের সদয় সহযোগিতা বিশেষভাবে কামনা করছে।

এর আগে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত একাধিক প্রতিবেদনে জানা যায়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বরাদ্দকৃত পূর্বাচলের ৫২ একর জমি নিতে অপরাগতা প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এ থেকে ১০ একর জমি সংস্কৃতি মন্ত্রণালয়ের নামে বরাদ্দের জন্য প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

মব তৈরি করে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের …
  • ৩১ মার্চ ২০২৬
একদিনে ৮৭ হাজার লিটার জ্বালানি উদ্ধার, ৩৯১ অভিযানে ১৯১ মামলা
  • ৩১ মার্চ ২০২৬
একটানা কতক্ষণ চলার পর বিশ্রাম প্রয়োজন ফ্যানের?
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপের জন্য ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা স্কালোনির
  • ৩১ মার্চ ২০২৬
বেসরকারি মেডিকেলের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ
  • ৩১ মার্চ ২০২৬
চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করল নিউজিল্যান্ড
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence