রাবি-রুয়েট শাখা ছাত্রলীগের সম্মেলন ১২ নভেম্বর

২৬ অক্টোবর ২০২২, ১০:৫১ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের সম্মেলন আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ নভেম্বর রাবি ও রুয়েট শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ে সম্মেলন আয়োজন করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হলো।

আরও পড়ুন: মানা হয়নি নির্দেশনা, দুর্যোগকালেও চবিতে নেয়া হলো পরীক্ষা

এর আগে, গত রোববার নতুন কমিটি গঠনের লক্ষ্যে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৭ ডিসেম্বর রুয়েট ও ৮ ডিসেম্বর রাবি শাখা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে ১১ ডিসেম্বর দুই শাখায় ঘোষণা করা হয় নতুন কমিটি। এরপর প্রায় ছয় বছর ধরে দায়িত্বে রয়েছে সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর কমিটি।

জাতীয় রপ্তানি ট্রফির ডিজাইন আহ্বান, পুরস্কার থাকছে প্রথম তি…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাদরাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গাছের সঙ্গে বে…
  • ০৩ অক্টোবর ২০২৬
একসঙ্গে নিভে গেছে একই পরিবারের ৪ প্রাণ, শেষ ঠিকানা দুই স্থা…
  • ০৩ অক্টোবর ২০২৬
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ অসহায় পরিবারের পাশে দাঁড়াল…
  • ০৩ অক্টোবর ২০২৬
সরকারি প্রশিক্ষণে হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নেই, সুযোগ থাকলে…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬