রাবি ছাত্র শাহরিয়ারের জানাজায় শিক্ষক-শিক্ষার্থীদের ঢল

২০ অক্টোবর ২০২২, ১১:৫৭ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫১ PM
শাহরিয়ারের জানাজায় শিক্ষক-শিক্ষার্থী

শাহরিয়ারের জানাজায় শিক্ষক-শিক্ষার্থী © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হবিবুর রহমান হলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে নিহত মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এমজিএম শাহরিয়ারের জানাজা কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। 

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ৯টায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেক) মর্গ থেকে বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে জানাজার জন্য লাশটি আনা হয়। পরে কেন্দ্রীয় মসজিদের প্রধান ইমাম ফাহিম মাহমুদের ইমামতিতে জানাজা সম্পন্ন হয়।

জানাজা শেষে বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তারের নেতৃত্বে মাহমুদের লাশ তার বড় ভাই গোলাম সাব্বির শাকিলের কাছে হস্তান্তর করা হয়।

সকাল সাড়ে ৯টায় মরদেহের দাফন কাজ সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে মরহুমের গ্রামের বাসা দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয়। তার নিজ এলাকায় স্থানীয় কবর স্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এর আগে বুধবার রাত ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হবিবুর রহমান হলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে এমজিএম শাহরিয়ার নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে শিক্ষার্থীরা তাকে রামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।

আরও পড়ুন: হলের বারান্দা থেকে পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

এদিকে, এমজিএম শাহরিয়ারে মৃতুর খবর শুনে সহপাঠীরা ঘটনাস্থলে কান্নায় ভেঙে পড়েন। পরে তার মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের অবহেলার অভিযোগ তুলে আন্দোলনে নেমেছিলেন শিক্ষার্থীরা। তারা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের বহিষ্কারের দাবি জানিয়েছেন। এসময় দায়িত্বে অবহেলার সঙ্গে জড়িত ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গায়ে যারা হাত তুলেছে তাদের বহিষ্কারে এক ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। আন্দোলনে শিক্ষক ছাড়াও হাজারো শিক্ষার্থী অংশ নেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬