রাবির ‘বি’ ইউনিটের সপ্তম মেধাতালিকা প্রকাশ

১৮ অক্টোবর ২০২২, ০৮:৪৫ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২১-২২ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের সপ্তম মেধাতালিকা প্রকাশ হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এ তালিকা প্রকাশিত হয়। ভর্তিচ্ছুরা মাইগ্রেশন করতে না চাইলে ভর্তির ওয়েবসাইটে গিয়ে অটো-মাইগ্রেশন বন্ধ করে দিতে পারবেন।

বিশ্ববিদ্যালয়টির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার চিফ কো-অর্ডিনেটর ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সপ্তম নির্বাচন তালিকায় নির্বাচিতদের সাক্ষাৎকার ১৮-১৯ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্রহণ করা হবে। ছাত্রছাত্রীদের সকাল ১০টায় বিজনেস স্টাডিজ অনুষদ অফিসে (ডিনস কমপ্লেক্স, তৃতীয় তলা, রুম নম্বর ৩১২) উপস্থিত হয়ে সাক্ষাৎকারের নির্ধারিত স্থান সম্পর্কে অবহিত হতে হবে।

আরও পড়ুন: রাবিতে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা ২২ অক্টোবর

নির্বাচিত ছাত্রছাত্রীদের নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে ভর্তি ফরম পূরণ করার পর দুই কপি প্রিন্ট করে অফিস চলাকালীন বিজনেস স্টাডিজ অনুষদ অফিসে (রুম নম্বর ৩১৮/১) এসে ভর্তির পরবর্তী কার্যক্রম শেষ করতে হবে।

এতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির সব প্রক্রিয়া শেষ করতে না পারলে পরবর্তীতে ভর্তির আর কোনো সুযোগ থাকবে না। আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেধাক্রম অনুসারে পরবর্তী তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কোনো ভর্তিচ্ছু যদি ভর্তিকৃত বিভাগেই থাকতে চান তাকে অনলাইন ভর্তির ওয়েবপেজে লগ-ইন করে অটো-মাইগ্রেশন বন্ধের অপশন বেছে নিতে হবে।

বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬