আসন খালি ঢাবির ‘ক’ ইউনিটে, ডাকা হয়েছে ভর্তিচ্ছুদের

১৩ অক্টোবর ২০২২, ০৯:৪৬ AM
ঢাবির ভর্তি পরীক্ষা

ঢাবির ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

২০২১-২২ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘ক’ ইউনিটের কয়েকটি বিভাগ ও ইনস্টিটিউটে বেশ কয়েকটি আসন শূন্য রয়েছে। এসব আসন পূরণে আগামী ১৬ অক্টোবর প্রার্থীদের ডেকেছে কর্তৃপক্ষ। এ জন্য নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত থাকতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের ডিন ও ‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত মঙ্গলবার (১১ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘ক’ ইউনিটভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটসমূহের মধ্যে বর্তমানে একাধিক বিভাগে বেশকিছু আসন খালি রয়েছে।

আরও পড়ুন: ঢাবির ভর্তি পরীক্ষায় উচ্চ পর্যায়ের নিরাপত্তা, নিয়ন্ত্রণ ঢাকা থেকে

এর মধ্যে ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ ১টি, মনোবিজ্ঞান বিভাগ ১টি, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ ১টি, লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী ইনস্টিটিউটের লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং বিভাগে ১০টি আসন, ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪টি আসন খালি রয়েছে।

আগামী ১৬ অক্টোবর সকাল ১১টা থেকে বেলা ১২টার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের খন্দকার মোকাররম হোসেন বিজ্ঞান ভবনের ৬ষ্ঠ তলার কনফারেন্স কক্ষে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। মেধাক্রম ৫৮০১-৬০০০ এরমধ্যে থাকা ভর্তিচ্ছুদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাক্ষাৎকারের সময় প্রার্থীদের মূল থ্রেডশিটসমূহ জমা রাখা হবে। মূল গ্রেডশিট ছাড়া সাক্ষাৎকার গ্রহণ করা হবে না। মূল গ্রেডশিটসমূহ জমা দেয়ার পূর্বে প্রার্থীদের পরবর্তীতে ভর্তির জন্য প্রত্যেকটি গ্রেডশিটের অন্তত ১০টি করে ফটোকপি নিজের কাছে রাখতে হবে। উল্লেখিত সময়ের পরে আর কোন সাক্ষাৎকার গ্রহণ করা হবে না।

সাক্ষাৎকারের সময় ভর্তিচ্ছুদের নিম্নলিখিত কাগজপত্র সঙ্গে আনতে হবে

(ক) ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র
(খ) এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল গ্রেডশিট
(গ) ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোডকৃত ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম এবং বিষয়সমূহের পছন্দক্রম ফরম। উভয় ফরমে শিক্ষার্থী তারিখ ও মোবাইল নম্বর প্রদান করে স্বাক্ষর করবে।

তিন দিন মৃত ব্যক্তিকে চিকিৎসা দেওয়ার অভিযোগ, যা বলল স্কয়ার …
  • ২০ মে ২০২৬
গাজার মানুষের কাছে হজ যেন এক অধরা স্বপ্ন
  • ২০ মে ২০২৬
ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেলের ৩ আরোহীর
  • ২০ মে ২০২৬
আনসার-ভিডিপিকে শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে…
  • ২০ মে ২০২৬
খাবার কিনে দেওয়ার প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ২০ মে ২০২৬
চবিতে র‌্যাগিং নিষিদ্ধ, ‘পরিচিতি পর্ব’ করতে লাগবে প্রক্টরের…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081