জবির বুকে সিটি কর্পোরেশনের ড্রেন, ডেঙ্গু আতঙ্কে শিক্ষার্থীরা

২৭ সেপ্টেম্বর ২০২২, ০৩:০২ PM
জলাবদ্ধতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জলাবদ্ধতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ড্রেন গুলো নিয়মিত পরিষ্কার না করায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাধিক স্থানে। ফলে ভোগান্তিতে পড়তে হয় শিক্ষক শিক্ষার্থীসহ সকলকে। এরই মধ্যে সকলের মধ্যে বিরাজ করছে ডেঙ্গু আতঙ্ক।

জানা যায়, ক্যাম্পাসের অধিকাংশ ড্রেন নিয়মিত পরিষ্কার না করার কারণে ড্রেন গুলো দিয়ে পানি অপসারণ হতে পারে না। এতে ড্রেন ভর্তি হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দীর্ঘ সময় ধরে পানি জমে থাকে। শিক্ষার্থীদের সেই ময়লা পানির উপর দিয়ে হেটে ক্লাসে যেতে হয়।

এছাড়া, এছাড়াও গণিত বিভাগের সামনের ড্রেন ও ক্যাফিটেরিয়ার সামনের ড্রেনসহ বেশ কয়েকটি ড্রেন মাটি ও ময়লা জমে বন্ধ হয়ে গেছে।

ক্যাম্পাসের সামগ্রিক পরিবেশ উন্নয়ন ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের বলেন, সিটি করপোরেশনের আওতাধীন বাইরের বড় ২টি ড্রেন (ব্যাংকের পাশ হয়ে এবং শাখারী বাজারের হয়ে) আমাদের ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করে গেটের নিচে দিয়ে বের হয়। ফলে বাড়তি এই ময়লার জন্যে জলাবদ্ধতা আরও বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: ৬ মাসেও শেষ হয়নি তদন্ত, স্থগিত ফুটবল টুর্নামেন্ট।

তিনি বলেন, আমরা সিটি কর্পোরেশন বরাবর ড্রেন গুলোর লাইন অন্যত্র স্থানান্তরের জন্যে চিঠি দিলেও, এর কোনো প্রতি উত্তর পাইনি। তবে আশা করি দ্রুত সময়ের মধ্যেই ড্রেন গুলো সংস্কার করা হবে এবং সমস্যার সমাধান হবে।

New Project - 2022-09-27T151952-610

সম্প্রতি সাড়া দেশে ব্যপক হারে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন স্থানে জলাবদ্ধতা এ বিষয়টিকে আরও প্রভাবিত করছে। ক্যাম্পাসে জলাবদ্ধতার ফলে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হবার ঝুঁকি রয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এদিকে দায়িত্বরতরা বলছেন সিটি কর্পোরেশনের ড্রেনের লাইন ক্যাম্পাসের ভিতর দিয়ে যাওয়ার কারণেই ক্যাম্পাসের ময়লা গুলো অপসারিত হতে পারে না।

সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারী জানান, সিটি করপোরেশনের ২/৩ টি লাইনের সংযোগ ক্যাম্পাসের ভিতরে হওয়ায় তাদের ময়লা গুলোর কারণে ক্যাম্পাসের ময়লা গুলো বাধাপ্রাপ্ত হয়। ‍

তিনি বলেন, মসজিদের পাশে এবং কর্মচারীদের থাকার স্থানটিতে আমাদের ড্রেনেজ লাইন ঠিক থাকলেও, সিটি করপোরেশনের লাইনে ময়লা জমে ভরাট হয়ে যায়, ফলে আমাদের ময়লাগুলো সহজে বের হতে পারে না। তাই আমরা সিটি কর্পোরেশনকে দেয়ার জন্যে চিঠি রেডি করছি। এছাড়াও আমাদের ক্যাম্পাসের ইন্টার্নাল লাইন মেরামতের ও ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছি।

সরকারি বেতন ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ, মন্ত্রিসভার অনুমোদনে…
  • ১৪ আগস্ট ২০২৬
ইরান কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে?
  • ১৪ আগস্ট ২০২৬
জুটি ভাঙল অস্ট্রেলিয়া
  • ১৪ আগস্ট ২০২৬
যুবককে কুপিয়ে হত্যার জেরে অভিযুক্তদের বাড়িতে আগুন
  • ১৪ আগস্ট ২০২৬
ইজারাদারের কর্মীকে থাপ্পড় মারা সেই ইউএনওকে বদলি, বললেন ‘সরি’
  • ১৪ আগস্ট ২০২৬
‘মেইডেন ফিফটির’ দেখা পেলেন তানজিদ হাসান তামিম
  • ১৪ আগস্ট ২০২৬