জাবি ছাত্র ইউনিয়নের ৩১তম সম্মেলন ১৫ সেপ্টেম্বর 

১১ সেপ্টেম্বর ২০২২, ১১:১২ AM
জাবি

জাবি © সংগৃহীত

আগামী ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের ৩১তম সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়া ১৬ সেপ্টেম্বর ৫০তম ব্যাচের নবীনবরণের আয়োজন করেছে সংগঠনটি।

শনিবার ( ১০ আগস্ট) সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান নুসরাত তুবা ও আহ্বায়ক অমর্ত্য রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ সেপ্টেম্বর সম্মেলন ও ১৬ সেপ্টেম্বর ৫০তম আবর্তনকে বরণ করে নিতে নবীনবরণ অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মজুরি বৃদ্ধির যৌক্তিক আন্দোলনে যুক্ত শ্রমিকবৃন্দ।

আরও পড়ুন: এইচএসসি’র রুটিন নিয়ে যা বলছে মন্ত্রণালয়-বোর্ড।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৫০তম আবর্তনকে বরণ করে নিতে অনুষ্ঠিতব্য নবীনবরণে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. মাসউদ ইমরান এবং প্রখ্যাত পরিবেশ ও প্রাণবৈচিত্র্য গবেষক পাভেল পার্থ।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন ছবি চত্বরে আর নবীনবরণের আনুষ্ঠানিকতা শুরু হবে সেলিম আল দীন মুক্তমঞ্চে। নবীনবরণে ব্যান্ডদল কাকতাল ও সহজিয়া উপস্থিত থাকবে। 

এনসিএলের সূচিতে পরিবর্তন বিসিবির
  • ০৪ অক্টোবর ২০২৬
দোকান খোলা রাখার সময়সূচি পরিবর্তনের প্রস্তাব দিয়ে মন্ত্রণাল…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর (অব.) আখতারের মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের হুম…
  • ০৪ অক্টোবর ২০২৬
স্যাটেলাইট ব্যবস্থা ঠেকালে পূর্ণমাত্রার মহাকাশযুদ্ধের হুঁশি…
  • ০৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি…
  • ০৪ অক্টোবর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬