মতবিনিময় সভায় ইউজিসিকে আইইইই প্রেসিডেন্ট

দেশের সব বিশ্ববিদ্যালয়ের জন্য অভ্যন্তরীণ র‌্যাংকিং চালুর পরামর্শ

০৪ জানুয়ারি ২০২২, ০২:৫১ PM
ইউজিসিতে মতবিনিময় সভা

ইউজিসিতে মতবিনিময় সভা © টিডিসি ফটো

দেশের সব বিশ্ববিদ্যালয়ের জন্য অভ্যন্তরীণ র‌্যাংকিং ব্যবস্থা প্রবর্তন বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) পরামর্শ দিয়েছেন ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্সের (আইইইই) প্রেসিডেন্ট প্রফেসর ড. সাইফুর রহমান।

বাংলাদেশের প্রেক্ষাপটে ইউজিসি একটি স্ট্যান্ডার্ড র‌্যাংকিং ব্যবস্থা চালু করতে পারে। কিউএস র‌্যাংকিং, টাইমস র‌্যাংকিং, সাংহায় র‌্যাংকিংসহ বিভিন্ন র‌্যাংকিংয়ের আদলে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য র‌্যাংকিং ব্যবস্থা প্রবর্তন করা যেতে পারে। র‌্যাংকিংয়ে ভালো অবস্থানে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আউটকাম বেইজড ইনভেস্টমেন্ট সিস্টেম চালু করার জন্যও তিনি ইউজিসিকে পরামর্শ দেন।

আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওস্থ ইউজিসি অডিটোরিয়ামে কমিশন কর্তৃপক্ষের সঙ্গে এক মতবিনিময় সভায় বাংলাদেশি বংশোদ্ভূত প্রফেসর ড. সাইফুর রহমান এই পরামর্শ দেন।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ,  ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামানসহ ইউজিসির বিভাগীয় প্রধান ও সম্প্রতি কমিশন আয়োজিত চতুর্থ শিল্পবিপ্লব বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন আয়োজক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রফেসর ড. সাইফুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণায় চৌর্যবৃত্তি ঠেকাতে গবেষণা প্রতিবেদন জমা এবং বিভিন্ন স্থানে এটি উপস্থাপনার সময় এন্টি প্লেজারিজম সফটওয়্যার দিয়ে যাচাই করা প্রয়োজন। তিনি শিক্ষকদের গুণগত গবেষণা পরিচালনা ও গবেষণায় নৈতিকতা বজায় রাখার বিষয়ে সজাগ থাকার অনুরোধ জানান।

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ র‌্যাংকিং ব্যবস্থা চালুর বিষয়ে ইউজিসি চেয়রম্যান প্রফেসর কাজী শহীদুল্লাহ বলেন, এটি খুবই ভালো একটি পরামর্শ। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য অভ্যন্তরীণ র‌্যাংকিং হতেই পারে।

ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, গবেষণায় চৌর্যবৃত্তি রোধ ও সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ইউজিসি কার্যকর উদ্যোগ হাতে নিয়েছে। ইউজিসি গুণগত গবেষণা ও দক্ষতানির্ভর শিক্ষাব্যবস্থা গড়তে আউটকাম বেইজড এডুকেশন ক্যারিকুলামের দিকে এখন বেশি নজর দিচ্ছে।

সভায় ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বৃদ্ধি, বুদ্ধিবৃত্তিক আলোচনার জন্য প্লাটফর্ম তৈরি, লৈঙ্গিক সমতা নিশ্চিত করা ও দক্ষ টেকনিশিয়ান তৈরির বিষয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, আইইইই হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, আইটি প্রফেশনাল, কম্পিউটার বিজ্ঞানী, বিদ্যুৎ ও জ্বালানি সোসাইটিসহ ৪০টি প্রযুক্তিগত পেশাজীবী সংগঠনের পৃথিবীর সর্ববৃহৎ ফেডারেশন।

ভারতে এমপি আনার খুনের দুই বছর—তদন্তে নেই অগ্রগতি
  • ১৩ মে ২০২৬
৮ বছর পর সাতক্ষীরা জেলা ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে রায়…
  • ১৩ মে ২০২৬
হামের চিকিৎসায় সরকারকে ১০টি ভেন্টিলেটর দিল রেডিয়েন্ট
  • ১৩ মে ২০২৬
যক্ষ্মা চিকিৎসায় এক কোটি ৭০ লাখ অ্যান্টি-টিবি ওষুধ কিনবে সর…
  • ১৩ মে ২০২৬
আট বিভাগে স্বাস্থ্যসেবা পাবেন জবি শিক্ষার্থীরা
  • ১৩ মে ২০২৬
ওয়ালটনের আরও ৪ মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন উন্মোচন
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9