ইউজিসির খণ্ডকালীন সদস্য হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

২৩ অক্টোবর ২০২১, ০৮:০১ PM
অধ্যাপক ড. মো. মশিউর রহমান

অধ্যাপক ড. মো. মশিউর রহমান © ফাইল ছবি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) খণ্ডকালীন সদস্য মনোনীত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। গত ১৭ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে এ বিষয়টি জানিয়েছে ইউজিসি। আজ শনিবার (২৩ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

অধ্যাপক ড. মো. মশিউর রহমানকে পাঠানো চিঠিতে জানানো হয়, ৫ অক্টোবর থেকে পরবর্তী দুই বছরের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের খণ্ডকালীন সদস্য মনোনীত হয়েছেন তিনি। কমিশনের পক্ষ থেকে এজন্য তাকে অভিনন্দন জানানো হয়।

ইউজিসি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, অধ্যাপক ড. মো. মশিউর রহমান গত ৩১ মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৩০ মে তাঁকে এই নিয়োগ দিয়েছেন।

ড. মশিউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক। সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি আছে তার। একই বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন তিনি।

স্বাক্ষর জালিয়াতি করে কর্মচারী নিয়োগ, এমপিওভুক্ত প্রতিষ্ঠান…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়ামাল-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অরের জন্য চমকপ্রদ এক তারকাক…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিমান বাহিনীর কৃতি কর্মকর্তাদের মাঝে ওসমানী স্বর্ণপদক প্রদান
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিও শিক্ষকদের বদলি: যে কারণে ক্ষোভ ঝাড়লেন বিএনপি মহাসচিব
  • ০৮ অক্টোবর ২০২৬
পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি …
  • ০৮ অক্টোবর ২০২৬