শিক্ষার্থীদের দ্রুত টিকার রেজিস্ট্রেশন শেষ করার আহবান ইউজিসির

০৭ অক্টোবর ২০২১, ০৫:৫৬ PM
 বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন © ফাইল ফটো

বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের দ্রুততম সময়ের মধ্যে কোভিড-১৯ টিকার প্রাথমিক নিবন্ধন প্রক্রিয়া শেষ করার আহবান জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ আহবান জানায় ইউজিসি। বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের ইউনিভ্যাক ওয়েবলিংক (https://univac.ugc.gov.bd)- এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে।

যেসব শিক্ষার্থীর ১৭ ডিজিটের জন্মনিবন্ধন সনদ নেই, তাদেরকে দ্রুত জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করে টিকার নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন প্রক্রিয়ায় কোন সমস্যা হলে শিক্ষার্থীদের ইউনিভ্যাক ফেসবুক গ্রুপে fb.com/groups/univac.support- বিষয়টি জানানোর অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, ইউনিভ্যাক ওয়েব লিংকে নিবন্ধন শেষে শিক্ষার্থীরা আগামী সপ্তাহ থেকে জন্মনিবন্ধন সনদ ব্যবহার করে সুরক্ষা অ্যাপে কোভিড-১৯ টিকার জন্য নিবন্ধন সম্পন্ন করতে পারবে।

গত ১৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকার আওতায় আনার জন্য একটি ওয়েব লিংক চালু করে ইউজিসি।

মিস ইউনিভার্সে এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন, এরপরও যে কারণে ব…
  • ২৫ নভেম্বর ২০২৬
সাবেক সংসদ সদস্য বদির ছেলে গ্রেপ্তার 
  • ২৫ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আগুন
  • ২৫ নভেম্বর ২০২৬
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে শিক্ষক নিয়োগ
  • ২৫ নভেম্বর ২০২৬
গণভোট-জনগণের রায়কে অস্বীকার ও ‘জুলাই চার্টার’ বাস্তবায়নে গড়…
  • ২৫ নভেম্বর ২০২৬
১১৬ দেশকে আউট করে কে হলেন মিস ইউনিভার্স ২০২৬?
  • ২৫ নভেম্বর ২০২৬