৪৩তম বিসিএস আবেদনের সময় বাড়াতে পিএসসিকে চিঠি দেবে ইউজিসি

১৩ ডিসেম্বর ২০২০, ০৮:৪১ PM
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন © ফাইল ফটো

৪৩তম বিসিএস আবেদনের সময়সীমা বৃদ্ধি করার জন্য সরকারী কর্ম কমিশনকে (পিএসসি) চিঠি দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। উপাচার্যদের অনুরোধের প্রেক্ষিতে এই চিঠি দেয়া হবে বলে ইউজিসি সূত্রে জানা গেছে।

এর আগে রবিবার (১৩ ডিসেম্বর) ইউজিসি ও ‘উপাচার্য পরিষদে’র বৈঠকে ৪৩তম বিসিএস আবেদনের সময় বাড়ানোর জন্য পিএসসিকে চিঠি দেয়ার অনুরোধ করেন উপাচার্যরা।

এ প্রসঙ্গে জানতে চাইলে রবিবার রাতে ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৪৩তম বিসিএস আবেদনের সময় বৃদ্ধি করার ব্যাপারে বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে আমাদের বলা হয়েছে। আমরা বিসিএস আবেদনের সময় বৃদ্ধি করতে পিএসসিকে চিঠি দিবো।

তিনি আরও বলেন, করোনার কারণে স্নাতক শেষ বর্ষের পরীক্ষা না হওয়ায় আমাদের অনেক শিক্ষার্থীর বিসিএস আবেদন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো ইতোমধ্যেই শেষ বর্ষের পরীক্ষা নেয়ার সময়সূচী প্রকাশ করেছে। আমরা চাই পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ৪৩তম বিসিএস আবেদনের সময় বৃদ্ধি করা হোক। এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পিএসসিকে চিঠি দেয়া হবে।

তথ্যমতে, গত ৩০ নভেম্বর ৪২তম (বিশেষ) ও ৪৩তম (সাধারণ) বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে।

৪৩তম বিসিএসে সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষায়। এখানে পদসংখ্যা ৮৪৩টি। এ ছাড়া প্রশাসনে ৩০০, পুলিশে ১০০, পররাষ্ট্রে ২৫, অডিটে ৩৫, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪, সমবায়ে ২০, ডেন্টাল সার্জন ৭৫ জন এবং অন্যান্য ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

‘আবার ছাত্রদলকে মোকাবিলা করতে হবে’—৫ আগস্ট রাতে সোচ্চার হওয়…
  • ১৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ জানাল মাউশি
  • ১৭ আগস্ট ২০২৬
পবিপ্রবিতে সাড়ে ১৯ কোটি টাকার ছয় স্থাপনার উদ্বোধন
  • ১৭ আগস্ট ২০২৬
শিল্পী আফজাল হোসেনকে ‘সৃজনকলা গুণীজন সম্মাননা ২০২৬’ দিল রবী…
  • ১৭ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়
  • ১৭ আগস্ট ২০২৬
আইডি-পাসওয়ার্ড না পাওয়া শিক্ষকদের নিয়ে সভায় বসছে মাউশি, দুই…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage