ইউজিসি প্রফেসর হলেন অধ্যাপক হাসিনা খান

২৬ নভেম্বর ২০২০, ০৪:৫৭ PM
অধ্যাপক ড. হাসিনা খান

অধ্যাপক ড. হাসিনা খান © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. হাসিনা খানকে ইউজিসি প্রফেসর হিসেবে নির্বাচিত করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। তাকে আগামী দু’বছরের জন্য ইউজিসি প্রফেসর হিসেবে নির্বাচিত করা হয়।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে বুধবার ইউজিসি প্রফেসর নির্বাচন কমিটির অনুষ্ঠিত এক সভায় তাঁকে নির্বাচিত করা হয়। যোগদানের তারিখ হতে তারঁ মেয়াদকাল গণ্য হবে।

ইউজিসি প্রফেসরশিপ প্রবর্তনের পর প্রথমবারেরমতো একজন নারী গবেষককে মনোনয়ন দেওয়া হয়। অধ্যাপক ড. হাসিনা খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক। স্বাধীনতা পদকপ্রাপ্ত এ বিজ্ঞানী ইলিশের জিন রহস্য ও পাটের জিন বিন্যাস আবিষ্কারের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।

ইউজিসি প্রফেসরশিপ নীতিমালা অনুযায়ী, অবসরপ্রাপ্ত খ্যাতিমান গবেষকদের ইউজিসি প্রফেসরশিপ প্রদান করা হয়। একজন সিলেকশন গ্রেডপ্রাপ্ত প্রফেসর সর্বোচ্চ যে সুযোগ সুবিধাপ্রাপ্ত হন ইউজিসি প্রফেসরগণও একই সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন।

ইউজিসি প্রফেসরগণ তাঁদের পছন্দানুযায়ী যে কোনো বিশ্ববিদ্যালয় অথবা গবেষণা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত থেকে গবেষণা কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন। অধ্যাপক হাসিনা খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুক্ত থেকে গবেষণা কর্মকাণ্ড পরিচালনা করবেন।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে পপুলার ফার্মাসিউটিক্যালস, আবেদন ২২ আ…
  • ১৭ আগস্ট ২০২৬
ডেঙ্গু মোকাবেলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন: বিএমইউ উপাচার্য
  • ১৭ আগস্ট ২০২৬
তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসা আধুনিক ও যুগোপযোগী শিক্ষার উজ…
  • ১৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের ফেসবুক পোস্ট মনিটরিংয়ে কমিটি করল মাউশি, পাঠাতে হব…
  • ১৭ আগস্ট ২০২৬
ভারত সফরের ‘আসল’ কারণ জানালেন তামিম
  • ১৭ আগস্ট ২০২৬
বুকসমান কাদায় ৩ মাস বেঁধে রাখা ৪ মহিষ উদ্ধার
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage