ভর্তি পরীক্ষা সশরীরে না অনলাইনে, জানা যাবে আজ

০৩ নভেম্বর ২০২০, ০৮:৫৫ AM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনলাইনে নেয়া হবে না সশরীরে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আজ ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে থাকবেন বলে জানা গেছে।

তথ্যমতে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূরের উদ্ভাবিত সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষা নেয়ার সম্ভাব্যতা যাচাইয়ের জন্যই আজকের এই বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি), উপাচার্য পরিষদ এবং সফটওয়্যার যাচাই কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অধ্যাপক মুনাজ আহমেদ নূরের উদ্ভাবিত সফটওয়্যারের মাধ্যমে এবার ভর্তি পরীক্ষা না নেয়ার সম্ভাবনাই বেশি। কেননা এই ধরনের সফটওয়্যারের মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশেও পরীক্ষা নেয়া হচ্ছে। তবে পরীক্ষার্থীর সংখ্যা খুবই কম। মাত্র ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী সেই সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষা দিয়েছেন। তবে আমাদের দেশের ভর্তি পরীক্ষায় লাখ লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। সেখানে এই সফটওয়্যারের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেয়া অসম্ভব।

এ প্রসঙ্গে জানতে চাইলে ইউজিসি সদস্য ইউজিসি সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর, বিশ্ববিদ্যালয় পরিষদের পক্ষ থেকে যে সফটওয়্যারের কথা বলা হয়েছে তা যাচাইয়ে আজ সভা ডাকা হয়েছে। এখানে তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞরা থাকবেন। আজকের সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

তিনি আরও বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে ভর্তি পরীক্ষা সম্ভব হবে না বলেই আমার ধারণা। আমার মনে হচ্ছে এবার অনলাইনে নয়, সরাসরিই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সরকারের ই-বুকে পে স্কেলের সুখবর
  • ১৭ আগস্ট ২০২৬
‘আবার ছাত্রদলকে মোকাবেলা করতে হবে’—৫ আগস্ট রাতে সোচ্চার হওয়…
  • ১৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ জানাল মাউশি
  • ১৭ আগস্ট ২০২৬
পবিপ্রবিতে সাড়ে ১৯ কোটি টাকার ছয় স্থাপনার উদ্বোধন
  • ১৭ আগস্ট ২০২৬
শিল্পী আফজাল হোসেনকে ‘সৃজনকলা গুণীজন সম্মাননা ২০২৬’ দিল রবী…
  • ১৭ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage