বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক মঙ্গলবার

২৯ অক্টোবর ২০২০, ০৮:৩৭ PM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী মঙ্গলবার (৩ নভেম্বর) ত্রি পক্ষীয় বৈঠক বসছে শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও ‘উপাচার্য পরিষদ’। বৈঠকে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে পরীক্ষা নেয়ার জন্য বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূরের উদ্ভাবিত সফটওয়্যারের সক্ষমতা যাচাই করতে পাচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ইউজিসি পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামান। তিনি বলেন, আগামী মঙ্গলবার অনলাইনে ভর্তি পরীক্ষা আয়োজনে ক্ষেত্রে সফটওয়্যার ব্যবহারের বিষয়ে আলোচনা করতে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত। বৈঠকে অধ্যাপক মুনাজ আহমেদ নূরের সফটওয়্যারের উপর একটি প্রেজেন্টেশন হবে। সফটওয়্যারে অনলাইনে ভর্তি পরীক্ষা নেয়া কতটা সম্ভব হবে সে বিষয়টি নিরীক্ষার জন্য কয়েকজন বিশেষজ্ঞ বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারও যুক্ত হবেন।

আমাদের আজকের বৈঠক মূলত উপাচার্যদের সংগঠন ‘উপাচার্য পরিষদ’র চিঠির আলোকে হয়েছে জানিয়ে তিনি বলেন, চিঠিতে অধ্যাপক নুরের উদ্ভাবিত সফটওয়্যার ব্যবহার করে ভর্তি পরীক্ষা আয়োজের বিষয়ে জানতে চেয়েছিলেন। যেহেতু আমরা এই সফটওয়্যারের বিষয়ে তেমন জানি না। তাই এই বিষয়ে পরামর্শ নিতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, কমিটির পাঁচজনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্সের একজন অধ্যাপক, বুয়েট থেকে একজন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং আমেরিকার দুইজন প্রফেসরকে রাখা হয়েছে। তারা এই সফটওয়্যারের সক্ষমতা যাচাই করে দেখবেন। এরপর তারা আমাদের কাছে যে সুপারিশ করবেন তার আলোকে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নিবো।

মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া কমন সেন্স
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর…
  • ০৮ অক্টোবর ২০২৬
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ০৮ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
  • ০৮ অক্টোবর ২০২৬