অনলাইনে ভর্তি পরীক্ষা: সক্ষমতা যাচাইয়ে ইউজিসির কমিটি

২৯ অক্টোবর ২০২০, ০৭:১৩ PM

© ফাইল ফটো

সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনের সক্ষমতা যাচাই করতে পাচঁ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত ইউজিসির নিয়মিত সভায় এ কমিটি গঠন করা হয়।বৈঠকে সভাপতিত্ব করেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ইউজিসি পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামান।

তিনি বলেন, আমাদের আজকের বৈঠক মূলত উপাচার্যদের সংগঠন ‘উপাচার্য পরিষদ’র চিঠির আলোকে হয়েছে। তারা চিঠিতে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মূনাজ আহমেদ নুরের উদ্ভাবিত সফটওয়্যার ব্যবহার করে ভর্তি পরীক্ষা আয়োজের বিষয়ে জানতে চেয়েছিলেন। যেহেতু আমরা এই সফটওয়্যারের বিষয়ে তেমন জানি না।  তাই এই বিষয়ে পরামর্শ নিতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, কমিটির পাঁচজনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্সের একজন অধ্যাপক, বুয়েট থেকে একজন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং আমেরিকার দুইজন প্রফেসরকে রাখা হয়েছে। তারা এই সফটওয়্যারের সক্ষমতা যাচাই করে দেখবেন। এরপর তারা আমাদের কাছে যে সুপারিশ করবেন তার আলোকে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নিবো।

অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি বেসরকারি উন্নয়ন সংস্থায়, আবেদন ২৫ অ…
  • ০৮ অক্টোবর ২০২৬
১০৬ প্রাথমিক বিদ্যালয়ের ৭৩টিতে নেই প্রধান শিক্ষক
  • ০৮ অক্টোবর ২০২৬
বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর
  • ০৮ অক্টোবর ২০২৬
খুচরা ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স পেতে রাখতে হবে বাংলা কিউ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রথম প্রফের সময়সূচি পরিবর্তনের দাবি ঢাবি অধিভুক্ত মেডিকেল …
  • ০৮ অক্টোবর ২০২৬