স্বর্ণপদকের জন্য আবেদন চেয়েছে ইউজিসি

০৪ অক্টোবর ২০২০, ১০:৫৪ AM
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) © লোগো

চলতি বছর ‘ইউজিসি স্বর্ণপদক-২০১৯’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সে জন্য শিক্ষকদের নিকট থেকে আবেদন চাওয়া হয়েছে। ইউজিসির নির্ধারিত ফরমে আবেদন করতে হবে আগ্রহীদের।

জানা গেছে, আবেদনের শেষ তারিখ আগামী ১৫ নভেম্বর। ইউজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী বা পূর্ণকালীন শিক্ষক এ স্বর্ণপদকের জন্য আবেদন করতে পারবেন।

অবশ্যই তাদের প্রকাশিত প্রবন্ধ বা পুস্তক ২০১৯ সালে প্রকাশিত হতে হবে। এ ক্ষেত্রে পুনর্মুদ্রণ গ্রহণযোগ্য হবে না। এছাড়া বর্ণনা ও জরিপমূলক, অনুবাদ, সম্পাদনাকর্ম এবং রিভিউ আর্টিকেল বিবেচিত হবে না স্বর্ণপদকের জন্য।

পুস্তকের একাধিক লেখক হলে সে ক্ষেত্রে যৌথভাবে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে বাংলা ও ইংরেজিতে ২০০ শব্দের জীবনবৃত্তান্তও জমা দিতে হবে। প্রবন্ধের সফটকপি ([email protected]) জমা দিতে হবে। স্বর্ণপদক সংক্রান্ত নীতিমালা ইউজিসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে পপুলার ফার্মাসিউটিক্যালস, আবেদন ২২ আ…
  • ১৭ আগস্ট ২০২৬
ডেঙ্গু মোকাবেলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন: বিএমইউ উপাচার্য
  • ১৭ আগস্ট ২০২৬
তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসা আধুনিক ও যুগোপযোগী শিক্ষার উজ…
  • ১৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের ফেসবুক পোস্ট মনিটরিংয়ে কমিটি করল মাউশি, পাঠাতে হব…
  • ১৭ আগস্ট ২০২৬
ভারত সফরের ‘আসল’ কারণ জানালেন তামিম
  • ১৭ আগস্ট ২০২৬
বুকসমান কাদায় ৩ মাস বেঁধে রাখা ৪ মহিষ উদ্ধার
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage