করোনা: ইউজিসির ২৫ পদে নিয়োগ প্রক্রিয়া স্থগিত

০৫ মে ২০২০, ০১:১২ PM

© লোগো

প্রণঘাতী নভেল করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতে পরিচালক, অতিরিক্ত পরিচালক, উপরিচালক, সিনিয়র সহকারী পরিচালক, সহকারী পরিচালক ও পাবলিকেশন অফিসারসহ ২৫টি শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

আজ মঙ্গলবার ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউজিসির বিভিন্ন শূন্য পদে নিয়োগের নিমিত্তে গত ২০ মার্চ কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় এবং কমিশনের ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরবর্তীতে আবেদনপত্র জমা দেওয়ার সময় ১৪ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়।

তবে বর্তমানে বাংলাদেশে করোনাভাইরাস (কোভিড-১৯)-এর সংক্রমণ ব্যাপক বিস্তার লাভ করছে। এমতাবস্থায়, করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত ওই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে পরবর্তীতে জানানো হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া কমন সেন্স
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর…
  • ০৮ অক্টোবর ২০২৬
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ০৮ অক্টোবর ২০২৬