ইউজিসি সচিবের দায়িত্ব পেলেন ড. ফেরদৌস জামান

১৮ মার্চ ২০২০, ০৬:০৮ PM
ড. ফেরদৌস জামান

ড. ফেরদৌস জামান © টিডিসি ফটো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামানকে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ইউজিসি সচিবের দায়িত্ব প্রদান করা হয়েছে।

আজ বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় প্রতিষ্ঠানটির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ পরিচালক ড. শামসুল আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে ড. ফেরদৌস জামান, পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে কমিশনের সচিবের দায়িত্ব পালন করবেন।

এছাড়া এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে ইউজিসির প্রতিবেদনে বলা হয়েছে।

রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া কমন সেন্স
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর…
  • ০৮ অক্টোবর ২০২৬
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ০৮ অক্টোবর ২০২৬