বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার নিয়মে ফের পরিবর্তন

০৯ মার্চ ২০২০, ১১:০৫ AM

© ফাইল ফটো

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নিয়মে আরও একটি পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি)। সে অনুযায়ী, চারটির পরিবর্তে তিনটি গুচ্ছে হবে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা। রোববার (৮ মার্চ) কমিশনে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয়।

জানা গেছে, আগামী ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে তিন গুচ্ছের আওতায় ৩৪টি বিশ্ববিদ্যালয়ে পাঁচটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাঁচ বড় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেবে।

ইউজিসির চেয়ারম্যান কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে সভায় ৩১টি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ইউজিসি সদস্য দিল আফরোজা বেগম, মো. সাজ্জাদ হোসেন, মুহাম্মদ আলমগীর এসময় উপস্থিত ছিলেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী সাতটি কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে একটি গুচ্ছ, ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে একটি গুচ্ছ এবং তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে একটি গুচ্ছ করার আলোচনা হয়। তবে তিনটি গুচ্ছের যেকোনো একটিতে আসতে পারে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়।

জানা গেছে, গুচ্ছ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নৃত্য, চারুকলা, নাটক ও স্থাপত্য বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলো আলাদা বাছাইয়ের ব্যবস্থা করতে পারবে। এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো আলাদা গুচ্ছ হওয়ার কথা ছিল। কিন্তু এসব বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটিতে বাংলাসহ বিভিন্ন সাধারণ বিষয় থাকায় সেগুলো সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে মিলে একটি গুচ্ছ করা হচ্ছে।

ফলে এখন বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিষয়ে তিনটি পৃথক পরীক্ষা হবে। এর মধ্যেই থাকবে শাখা পরিবর্তনের সুযোগ। বাকি দুই গুচ্ছে একটি করে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে ইউজিসির সদস্য দিল আফরোজা বেগম জানান, তিনটি গুচ্ছে ৩৪টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে। বিস্তারিত তথ্য চলতি মাসের শেষে সবাইকে জানানো হবে।

রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া কমন সেন্স
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর…
  • ০৮ অক্টোবর ২০২৬
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ০৮ অক্টোবর ২০২৬