বিশ্বব্যাংকের চাপিয়ে দেওয়া প্রজেক্ট হলো ‘হিট প্রকল্প’: সলিমুল্লাহ খান

০৪ মে ২০২৬, ১০:২৭ PM
অধ্যাপক সলিমুল্লাহ খান বক্তব্য রাখছেন

অধ্যাপক সলিমুল্লাহ খান বক্তব্য রাখছেন © সংগৃহীত

বিশিষ্ট লেখক ও চিন্তাবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান বলেছেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা প্রকল্পের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মাধ্যমে বিশ্বব্যাংক কতগুলো প্রকল্প চাপিয়ে দিয়েছে। একটা ছিল হেকেপ (হায়ার এডুকেশন কোয়ালিটি এনহেন্সমেন্ট প্রজেক্ট)। এখন নাম দিয়েছে হিট (হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন)। 

আজ সোমবার (৪ মে) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রচিত দেশের শিক্ষা সংস্কার নিয়ে গবেষণাভিত্তিক ও নীতিনির্ধারণমুখী গ্রন্থ ‘বাংলাদেশের শিক্ষা সংস্কারের রূপরেখা: দ্য লার্নিং নেশন’-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, হিট বলতে আমার ‘গরম’, ‘গরম’ লাগে। মোর হিট দেন লাইট। তারা গবেষণার প্রকল্প কীভাবে দিয়েছে তা দেখে তো আমি অবাক। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একটি সভায় আমি ছিলাম। তারা যা চাই আপনি সেই গবেষণাই করবেন। রেজাল্টও বলে দিচ্ছে, মেথডটাও বলে দিচ্ছে।

মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ। এ সময় বইটি নিয়ে আলোচনা করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, মিডিয়া ব্যক্তিত্ব ও রাজনৈতিক বিশ্লেষক আব্দুন নূর তুষার। এ সময় বইয়ের লেখক ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন।

সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9