শিক্ষকদের মধ্যে নেটওয়ার্ক তৈরিতে বুনিয়াদি প্রশিক্ষণ সহায়ক হবে: ইউজিসি চেয়ারম্যান

২৭ এপ্রিল ২০২৬, ০২:৫৪ PM , আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ০২:৫৫ PM
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ © সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি এবং তাদের মধ্যে শক্তিশালী পেশাগত নেটওয়ার্ক গড়ে তুলতে চার মাসব্যাপী আবাসিক বুনিয়াদি প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

তিনি বলেন, নিবিড় এই প্রশিক্ষণের মাধ্যমে নবীন শিক্ষকরা নতুন জ্ঞান অর্জনের পাশাপাশি একে অপরের সক্ষমতা, অভিজ্ঞতা ও কর্মক্ষেত্র সম্পর্কে জানার সুযোগ পাবেন। ভবিষ্যতে বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবিলায় এই পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময় কার্যকর ভূমিকা রাখবে।

 রবিবার (২৬ এপ্রিল) রাতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও সম্মেলন কেন্দ্রে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য আয়োজিত ৩য় ও ৪র্থ ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাউবি উপাচার্য প্রফেসর ড. ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম এবং বিশ্বব্যাংকের কনসালটেন্ট মাহমুদুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক ও বুনিয়াদি প্রশিক্ষণের কোর্স পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জহির রায়হান। এ সময় বাউবি উপ-উপাচার্য প্রফেসর ড. সাঈদ ফেরদৌস, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলামসহ ইউজিসি, বাউবি ও হিট প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নবীন শিক্ষকরা এই প্রশিক্ষণে অংশ নিতে এসেছেন। দীর্ঘ চার মাসের আবাসিক প্রশিক্ষণ তাদের মধ্যে একটি বন্ধন তৈরি করবে। প্রশিক্ষণের অনেক বিষয় হয়তো ব্যক্তিগত প্রচেষ্টায় অর্জন করা সম্ভব, কিন্তু শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা তুলনামূলকভাবে কঠিন। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এই সম্মিলন তাদের মধ্যে কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি করবে, যা এ প্রশিক্ষণের অন্যতম বড় প্রাপ্তি।

তিনি আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ শিক্ষকদের শ্রেণিকক্ষ পরিচালনা ও উচ্চশিক্ষা ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনবে। এ সময় তিনি প্রশিক্ষণকে অংশগ্রহণমূলক করার পাশাপাশি শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বাউবি উপাচার্য প্রফেসর ড. ছিদ্দিকুর রহমান খান বলেন, বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে এ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি প্রশিক্ষণের নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ, দক্ষতা অর্জনের সুযোগ কাজে লাগানো এবং আলোকিত ও ন্যায়নিষ্ঠ শিক্ষক হিসেবে গড়ে ওঠার জন্য অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে বাউবি ক্যাম্পাসে বুনিয়াদি প্রশিক্ষণ আয়োজনের জন্য তিনি ইউজিসি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য, চার মাসব্যাপী এ বুনিয়াদি প্রশিক্ষণে ৩৩টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৫৯ জন নবীন শিক্ষক অংশ নিচ্ছেন। ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় ধারাবাহিকভাবে এ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

ট্যাগ: ইউজিসি
শেরপুর সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচন…
  • ০৭ নভেম্বর ২০২৬
সফটওয়্যার ব্যবহারে ৬ জেলার কর্মকর্তাদের প্রশিক্ষণ ১০ নভেম্বর
  • ০৭ নভেম্বর ২০২৬
কুইজ ও লটারিতে অংশ নিয়ে বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ, করবেন…
  • ০৭ নভেম্বর ২০২৬
টেকনাফের দুর্গম পাহাড়ে তিন মরদেহের খোঁজে অভিযান, লাশ পায়নি …
  • ০৭ নভেম্বর ২০২৬
নারীদের কুদৃষ্টি থেকে হেফাজতে বরের চেহারা গোপন, পরিচয় জানতে…
  • ০৭ নভেম্বর ২০২৬
পদত্যাগ হঠাৎ করে করিনি, আমার ওপর চাপ ছিল: সামান্তা শারমিন
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950