দেশের শিক্ষাব্যবস্থায় কাঙ্ক্ষিত মানের গ্রাজুয়েট তৈরি হচ্ছে না: ইউজিসি চেয়ারম্যান

২৭ মার্চ ২০২৬, ০৭:৪০ PM , আপডেট: ২৭ মার্চ ২০২৬, ০৭:৪০ PM
বক্তব্য রাখছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ

বক্তব্য রাখছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ © সংগৃহীত

বাংলাদেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থায় কাঙ্ক্ষিত মানের গ্রাজুয়েট তৈরি হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বলেছেন, এসব গ্রাজুয়েটদের কর্মদক্ষতা ও চাকরির উপযোগিতাও কাঙ্ক্ষিত মাত্রায় নেই।

আজ শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থার একটা বড় ধরনের অন্তর্নিহিত সমস্যা আছে। সে সমস্যাটা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থায় যে গ্রাজুয়েট আমরা তৈরি করি, সেই গ্রাজুয়েটদের মান, তাদের এমপ্লয়েবিলিটির কাঙ্ক্ষিত যে মাত্রা, সে কাঙ্ক্ষিত মাত্রায় নেই। আমরা দেখতে পাই, যে মানের শিক্ষার্থী তৈরি হওয়া প্রয়োজন, সেই মানের শিক্ষার্থী তৈরি হয় না। এতে শিক্ষার্থীদের মধ্যে, এই গ্রাজুয়েটদের মধ্যে তৈরি হয় প্রচণ্ড রকমের হতাশা। হতাশা থেকে তৈরি হয় ক্ষোভ, এবং ক্ষোভ কখনও কখনও বিক্ষোভে পরিণত হয়।

তিনি বলেন, সুতরাং আমরা যদি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চাই, আমরা যদি রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে চাই, আমরা যদি সত্যিকার অর্থে এ দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব এবং একই সাথে রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে চাই, তাহলে এই বিশাল জনগোষ্ঠী— যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে আছে, তাদের মধ্যকার প্রত্যাশাটা পূরণ করা প্রয়োজন।

অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, স্বাধীনতার পর থেকে বহু স্কুল-কলেজ-ইউনিভার্সিটি হয়েছে। শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে অনেক অনেক গুণ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য, শিক্ষার মান সে অর্থে বাড়েনি। সুতরাং প্রয়োজন হবে কর্মমুখী, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এইসব তরুণের জন্য।

৫০ লক্ষেরও বেশি তরুণ যাতে কখনোই কোনোভাবে হতাশাগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে উল্লেখ করে ইউজিসি চেয়ারম্যান বলেন, এটি করা যাবে দুটোভাবে। প্রথমত, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। শিক্ষার পরিবেশ নিশ্চিত করে প্রতিষ্ঠানগুলোকে রাখতে হবে শান্তিপূর্ণ। একই সাথে শিক্ষার্থীদের জন্য কর্মমুখী, উন্নতমানের শিক্ষা নিশ্চিত করে তাদেরকে, জনমানুষকে জনশক্তিতে রূপান্তরের প্রচেষ্টা রাখতে হবে। এটি যদি করতে আমরা কোনোভাবে ভুল করি, তাহলে আমরা সবাই বিপদগ্রস্ত হব।

এ সময় বিএনপির নির্বাচনী ইশতেহারে শিক্ষাবিষয়ক অঙ্গীকারের বিষয়টিও স্মরণ করিয়ে দেন ইউজিসি চেয়ারম্যান। তিনি বলেন, বিএনপির নির্বাচনী অঙ্গীকারের একটা অনন্য সাধারণ অঙ্গীকার ছিল জ্ঞানভিত্তিক সমাজ গঠন করা, আমাদের সন্তানদের জন্য কর্মমুখী শিক্ষা নিশ্চিত করা। বেকারত্ব দূর করা এবং কর্মমুখী শিক্ষা নিশ্চিত করার মধ্য দিয়ে জ্ঞাননির্ভর এবং বেকারহীন সমাজ গড়ে তোলা। এটি বিএনপির অঙ্গীকারগুলোর মধ্যে অন্যতম। আমরা আশা করি সেটি যথাসময়ে সুষ্ঠুভাবে বাস্তবায়িত হবে।

সিট দখলকে কেন্দ্র করে গোবিপ্রবিতে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এক দিনে নারীসহ পাঁচ মরদেহ উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী অনুষ্ঠানে পরবর্তী নির্বাচনের রূপরে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভাঙতে যাচ্ছে যুক্তরাজ্য, স্বাধীনতার জন্য গণভোট চাইল তিন রা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9